শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • রাজউক চেয়ারম্যানের যোগদান

    নিজস্ব প্রতিবেদক

    ৯ এপ্রিল, ২০২৪ ০৯:০৬ পূর্বাহ্ন

    রাজউক চেয়ারম্যানের যোগদান

    রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এর নতুন চেয়ারম্যান মেজর জেনারেল মো. ছিদ্দিকুর রহমান সরকার (অব.) যোগদান করেছেন। 

    সোমবার মন্ত্রণালয়ে যোগদানের পর, রাজউক চেয়ারম্যান ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেন। পরবর্তীতে, তিনি রাজউক সভাকক্ষে প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সাথে এক পরিচিতি সভায় অংশগ্রহন করেন। 

    পরিচিতি সভায় রাজউক-এর নতুন চেয়ারম্যান বলেন, ‘একটি প্রতিষ্ঠানের সবচেয়ে বড় সম্পদ হল এর জনবল। মানবসম্পদকে কাজে লাগিয়ে কীভাবে সেবা প্রতাশীদের ভালো সেবা দেওয়া যায় সেদিকে মনোনিবেশ করা প্রয়োজন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার জন্য প্রয়োজন স্মার্ট কর্মীবাহিনী। স্মার্ট বাংলাদেশের এজেন্ডাকে ধারণ করে, সকল সীমাবদ্ধতাকে পাশ কাটিয়ে সামনে এগিয়ে যাবার জন্য সকল কর্মচারীদের জোটবদ্ধ হয়ে কাজ করতে হবে।”   

    এসময় উপস্থিত ছিলেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ-এর সকল সদস্যবৃন্দ, সকল উইং প্রধান, এবং উপপরিচালক সমমর্যাদা ও তদুর্দ্ধ পর্যায়ের কর্মকর্তাবৃন্দ। 




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর