শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • বঙ্গবন্ধু সেতুতে গত ২৪ ঘণ্টায় ৪৮ হাজার যানবাহন পারাপার

    নিজস্ব প্রতিবেদক

    ১০ এপ্রিল, ২০২৪ ১১:০৩ অপরাহ্ন

    বঙ্গবন্ধু সেতুতে গত ২৪ ঘণ্টায় ৪৮ হাজার যানবাহন পারাপার

    বঙ্গবন্ধু সেতুতে বুধবার সকাল ৬ট পর্যন্ত ২৪ ঘণ্টায় অর্থাৎ একদিনে ৪৭ হাজার ৭৫৫ টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে তিনকোটি ৩০ লাখ ৯৯ হাজার ৪০০ টাকা। 

    বুধবার বিকালে বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল এ বিষয়টি নিশ্চিত করেছেন। 
    বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, বুধবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘন্টায় বঙ্গবন্ধু সেতু পূর্ব টোল প্লাজা অংশে ৩৩ হাজার ১৩১টি যানবাহন উত্তরবঙ্গে প্রবেশ করেছে। এতে টোল আদায় হয়েছে দুইকোটি ১৬ লাখ ৭৮ হাজার ৫৫০ টাকা। এছাড়াও বঙ্গবন্ধু সেতু পশ্চিম টোল প্লাজা অংশে ১৪ হাজার ৬২৪ টি যানবাহন ঢাকার অভিমুখে প্রবেশ করেছে। এতে টোল আদায় হয়েছে এককোটি ১৪ লাখ ২০ হাজার ৮৫০ টাকা। তার মধ্যে বাস ১২ হাজার ৯২৬টি, ট্রাক ৭ হাজার ৯২০টি, মোটরসাইকেল ৯ হাজার ৩২৪টি,  প্রাইভেটকার ও মাইক্রোবাসসহ অন্যান্য যানবাহন রয়েছে ১৭ হাজার ৫৮৫টি। 
    বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল বলেন, ঢাকা ও উত্তরবঙ্গের ঘরমুখো মানুষ এবং যানবাহনগুলো নির্বিঘ্নে সেতু পারাপার হচ্ছে এবং স্বাভাবিক গতিতে যান চলাচল করছে।

    এ ব্যাপারে এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মীর সাজেদুর রহমান জানান, মহাসড়কে যানবাহনগুলো স্বাভাবিক গতিতে চলাচল করছে। উত্তরবঙ্গগামী মানুষজন স্বস্তিতে বাড়িতে ফিরছেন। 




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর