শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • সৌদির সঙ্গে মিল রেখে শিবগঞ্জে ঈদুল ফিতর উদযাপিত

    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

    ১০ এপ্রিল, ২০২৪ ১১:৩২ অপরাহ্ন

    সৌদির সঙ্গে মিল রেখে শিবগঞ্জে ঈদুল ফিতর উদযাপিত

    প্রতিবারের মতো এবারও সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় কয়েকটি গ্রামের মানুষ পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেছেন।

    বুধবার (১০ এপ্রিল) সকাল ৭.৩০মিনিটে  উপজেলা বিনোদপুর ইউনিয়নের ৭৬ বিঘি গ্রামে আম বাগানে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন বিভিন্ন এলাকার প্রায় শতাধিক মুসল্লি। 

    ঈদ জামাতের আয়োজকরা জানান, সৌদি আরবের সঙ্গে মিল রেখে তারা কয়েক বছর ধরে ঈদ জামাতের আয়োজন করে থাকেন।এতে বিনোদপুর, শ্যামপুর,শাহাবাজপুর সহ বিভিন্ন জায়গা থেকে মুসল্লিরা আংশ গ্রহন করেন। ঈদুল ফিতের নামাজের ইমামতি করেন মাওলানা মোজাম্মেল হক। 

    ঈদ জামাতের ইমাম মোজাম্মেল হক বলেন, পৃথিবীর যেকোনো জায়গায় চাঁদ দেখা গেলেই আমরা রোজা ও ঈদ উদযাপন করি। যদি কোনো মুসলিম চাঁদ দেখতে পাই তাহলে রোজা রাখতে হবে এবং একই নিয়মে ঈদের নামাজ আদায় করতে হবে। যেহেতু পৃথিবীর আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে এজন্য আজ ঈদ উদযাপন করা হয়েছে।

    ইসলামিক ফাউন্ডেশন জেলা উপ-পরিচালক আশরাফুজ্জামান জানান, সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সাথে মিল রেখে দেশের অনেক জায়গাতেই রোজা ও ইদের নামাজ আদায় করেন কিছু মানুষ। এরই ধারাবাহিকতায় কিছু মানুষ এবারও ইদের নামাজ আদায় করেছে। 

    শিবগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, বিনোদপুর ইউনিয়নে  ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়েছে। সেখানে নিরাপত্তার স্বার্থে ও যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে, তাই পুলিশ পাঠানো হয়েছিল। শান্তিপূর্ণভাবে ঈদের জামায়াত সম্পর্ন্ন হয়েছে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর