শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • সংসদ ভবনে ঈদুলে ফিতরের জামাত অনুষ্ঠিত

    নিজস্ব প্রতিবেদক

    ১১ এপ্রিল, ২০২৪ ০৭:৪৪ অপরাহ্ন

    সংসদ ভবনে ঈদুলে ফিতরের জামাত অনুষ্ঠিত

    জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা সংলগ্ন টানেলের অভ্যন্তরে পবিত্র ঈদ-উল-ফিতরের নামাজের জামাত অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল সাড়ে ৮টায় এই জামাত অনুষ্ঠিত হয়।

    সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক চীফ হুইপ আ. স. ম. ফিরোজ এমপি, অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি তাজুল ইসলাম এমপি, সাবেক পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম এমপি, জাতীয় সংসদের স্পিকারের স্বামী বিশিষ্ট ফার্মাসিউটিক্যাল বিশেষজ্ঞ সৈয়দ ইশতিয়াক হোসেন,  সংসদ সদস্য, সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে. এম. আব্দুস সালামসহ সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন এলাকার মুসল্লীরা জামাতে অংশগ্রহণ করেন।

    জামাত ও খুতবা শেষে সমগ্র মুসলিম উম্মাহসহ দেশ ও জাতির কল্যাণ, সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন সংসদ সচিবালয় মসজিদের খতিব ইমাম ক্বারী আবু রায়হান।
    ঈদের জামাত শেষে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি তার বাসভবনে সংসদ সদস্য, সংসদ সচিবালয়ের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারী, তাদের পরিবার পরিজন এবং স্থানীয় জনসাধারণের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর