শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • মিরপুরে সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৬ জন দগ্ধ

    নিজস্ব প্রতিবেদক

    ১২ এপ্রিল, ২০২৪ ০৩:২০ অপরাহ্ন

    মিরপুরে সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৬ জন দগ্ধ

    রাজধানীর মিরপুরের ভাসানটেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারী-শিশুসহ একই পরিবারের ৬ জন দগ্ধ হয়েছে। তাদের উদ্ধার করে জরুরি চিকিৎসার জন্য শেখ হাসিনা জাতীয় বার্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে দগ্ধদের সবার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

    শুক্রবার ভোর পৌনে ৫টার দিকে কালভার্ট রোডের ৪/১৩ নম্বর বাসার নিচ তলায় এই ঘটনা ঘটে। পরে তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ভর্তি করা হয়েছে। দগ্ধরা হলেন- মেহেরুন্নেছা (৮০), তার ছেলে মো. লিটন (৫২), পুত্রবধূ সূর্য বানু (৩৫), নাতি সুজন (৮), নাতনি লামিয়া (৭) ও লিজা (১৮)।

    বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম জানান, লিটনের শরীরের ৬৭ শতাংশ দগ্ধ হয়েছে। এ ছাড়া তার স্ত্রী সূর্য বানুর ৮২ শতাংশ, লিজার ৩০ শতাংশ, লামিয়ার ৫৫ শতাংশ, সুজনের ৪৩ শতাংশ ও মেহরুন্নেছার ৪৭ শতাংশ পুড়ে গেছে।

    বর্তমানে তাদের জরুরি বিভাগের পর্যবেক্ষণে রাখা হয়েছে। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক বলেও জানান বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের এই চিকিৎসক।

    দগ্ধদের প্রতিবেশি ময়না বেগম জানান, লিটনদের বাড়ি ময়মনসিংহে। পরিবার নিয়ে কালভার্ট রোডের ২ তলা বাড়িটির নিচ তলায় ভাড়া থাকেন। এখানে ফার্নিচারের ব্যবসা করেন। রাতে বাসায় সবাই ঘুমিয়েছিলেন। ভোরে লিটন মশার কয়েল জ্বালানোর জন্য দিয়াশলাই জ্বালাতেই বিস্ফোরণ ঘটে। এতে পরিবারের ছয়জনই দগ্ধ হয়।

    তিনি জানান, বাসায় গ্যাস সিলিন্ডার দিয়ে রান্না করতেন তারা। সবাই ধারণা করছেন, সিলিন্ডার লিকেজ থেকে বাসায় গ্যাস জমেছিল। মশার কয়েলের জন্য দিয়াশলাই জ্বালাতেই সেই গ্যাস থেকেই এই বিস্ফোরণ ঘটেছে।

    ওই বাসার কেয়ারটেকার রিফাত হোসেন বলেন, গ্যাস সিলিন্ডারটি ঘরের বাইরে ছিল। কিন্তু পাইপের মাধ্যমে ঘরের মধ্যে চুলার সংযোগ ছিল। ওই চুলার সংযোগে লিকেজ থাকায় ঘরে গ্যাস জমে থাকে। মশার কয়েল জ্বালানোর সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। পরে দ্রুত ভোর পাঁচটার দিকে দগ্ধদের শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর