শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • হিলি সীমান্তে বিএসএফকে মিষ্টি দিয়ে নববর্ষের শুভেচ্ছা জানাল বিজিবি

    জাগো কণ্ঠ ডেস্ক

    ১৫ এপ্রিল, ২০২৪ ১১:৫৪ অপরাহ্ন

    হিলি সীমান্তে বিএসএফকে মিষ্টি দিয়ে নববর্ষের শুভেচ্ছা জানাল বিজিবি

    জেলার হিলি স্থল বন্দরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)কে বাংলা নববর্ষে মিষ্টি উপহার দিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) শুভেচ্ছা জানিয়েছে।  


    রোববার সন্ধ্যায় দিনাজপুর হিলি পিস্তল বন্দর সীমান্তের ২৮৫ নম্বর মেইন পিলারের ১১ সাব-পিলার সংলগ্ন হিলি ইমিগ্রেশন চেকপোস্টের শূন্যরেখায় উভয় দেশের সীমান্তরক্ষীরা এ শুভেচ্ছা বিনিময় করেছেন।

    বিজিবির হিলি ইমিগ্রেশন চেকপোস্ট ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার দেলোয়ার হোসেন এবং  বিএসএফের ভারত  হিলি ইমিগ্রেশন চেকপোস্ট ক্যাম্প কমান্ডার বেনার্শি দাসের হাতে ৩ প্যাকেট মিষ্টি তুলে দিয়ে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান। এ সময় উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

    বিজিবি হিলি চেকপোস্ট ক্যাম্পের সুবেদার শাহীন হোসেন  বলেন, উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে দেশের বিভিন্ন জাতীয় দিবস ও ধর্মীয় উৎসবগুলোতে তারা শুভেচ্ছা ও উপহার বিনিময় করেন। এরই ধারাবাহিকতায় বাংলা নববর্ষ উপলক্ষে গতকাল রোববার সন্ধ্যায় হিলি ইমিগ্রেশন চেকপোস্টের শূন্যরেখায় বিএসএফকে ৩ প্যাকেট মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে।

    পরে বিএসএফ পক্ষ থেকে বিজিবি সদস্যদের কাছে তাদের দেশের তিনটি প্যাকেট উপহার সামগ্রী দিয়ে তারা শুভেচ্ছা জ্ঞাপন করেছেন।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর