টানা ৫ দিনের ছুটি শেষে সোমবার সকাল থেকে বেনাপোল বন্দর দিয়ে শুরু হয়েছে দ’ু দেশের মধ্যে আমদানি-রপ্তানি বানিজ্য।
সকাল ৯ টা থেকেই শুরু হয় আমদানি-রফতানি কার্যক্রম। ফলে বন্দর এলাকায় দেখা দিয়েছে। যানজট। বন্দরে সকাল থেকেই ৩ হাজার হ্যান্ডলিং শ্রমিক কাজে যোগদান করেছেন।
ঈদুল ফিতর উপলক্ষে ১০ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত পাঁচ দিন এ বন্দর দিয়ে ভারতের সঙ্গে আমদানি-রপ্তানি বানিজ্য বন্ধ ছিল। তবে এ সময় দুই দেশের বৈধ পাসপোর্টধারী যাত্রী পারাপার ছিল স্বাভাবিক।
বন্দর দিয়ে পুনরায় আমদানি রফতানি বাণিজ্য শুরু হওয়ার তথ্য নিশ্চিত করেন বেনাপোল কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার রবিন্দ্র সিংহা। তিনি জানান, ঈদুল ফিতর উপলক্ষে ১০ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত পাঁচ দিন এ স্থলবন্দর দিয়ে ভারতের সঙ্গে আমদানি-রপ্তানি বানিজ্য বন্ধ ছিল।
বেনাপোল আন্তর্জাতিক ইমিগ্রেশন পুলিশের ওসি কামরুজ্জামান বলেন, ঈদুল ফিতর উপলক্ষে পাঁচ দিন বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও এ সময় বৈধ পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিল। গত ৫ দিনে ২৭ হাজার পাসপোর্ট যাত্রী ভারতে যাতায়াত করেছে।