শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • ১৮ এপ্রিল প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী শুরু হচ্ছে  

    নিজস্ব প্রতিবেদক

    ১৭ এপ্রিল, ২০২৪ ১০:৫০ পূর্বাহ্ন

    ১৮ এপ্রিল প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী শুরু হচ্ছে  

    আগামীকাল বৃহস্পতিবার ‘প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী ২০২৪’ উদ্বোধন করা হবে। 
    সকাল ১০টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের পার্শ্ববর্তী পুরাতন বাণিজ্য মেলার মাঠে আয়োজিত এ কর্মসূচি প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে।

    গতকাল মঙ্গলবার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মো. আব্দুর রহমান ‘প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী ২০২৪’ এর উদ্বোধনী অনুষ্ঠানের ভেন্যু পরিদর্শন করেন।  

    ভেন্যু পরিদর্শনকালে মন্ত্রী নিরাপত্তা সংশ্লিষ্ট বিষয়গুলো গভীরভাবে পর্যবেক্ষণের জন্য সংশ্লিষ্টদের প্রতি নির্দেশনা প্রদান করেন। এসময় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মোহাং সেলিম উদ্দিন, অতিরিক্ত সচিব এটিএম মোস্তফা কামাল, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. মোহাম্মদ রেয়াজুল হকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর