শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • ১২-১৬ বছর বয়সী শিক্ষার্থীদের কৃমি নাশক ওষুধ সেবন করাবে সরকার

    নিজস্ব প্রতিবেদক

    ১৭ এপ্রিল, ২০২৪ ১১:০৭ পূর্বাহ্ন

    ১২-১৬ বছর বয়সী শিক্ষার্থীদের কৃমি নাশক ওষুধ সেবন করাবে সরকার

    দেশের আট বিভাগে ১২-১৬ বছর বয়সী বিদ্যালয়গামী ও বিদ্যালয় বর্হিভূত সকল শিশুকে দুই ধাপে কৃমি নাশক ওষুধ সেবন করানোর উদ্যোগ গ্রহণ করেছে সরকার।

    মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের সহকারী পরিচালক মো. খালেদ সাইফুল্লাহ স্বাক্ষরিত এক নির্দেশনায়   জানানো হয়, এসব  শিশুকে শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিতির মাধ্যমে ১ ডোজ কৃমি নাশক ঔষধ (মেবেন্ডাজোল ৫০০ মি.গ্রা.) সেবন করানো হবে। স্বাস্থ্য অধিদপ্তরের মতে, কৃমি নাশক ঔষধটি নিরাপদ এবং এটি শারীরিক ও মানসিক বৃদ্ধির সহায়ক হিসাবে কাজ করে।

    নির্দেশনায় বলা হয়, গত ১৯ মার্চ স্বাস্থ্য অধিদপ্তরে অনুষ্ঠিত টেকনিক্যাল কমিটির সভায় দুই ধাপে ২৯তম ‘জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ’ পালন করার সিদ্ধান্ত গৃহীত হয়। ১ম ধাপে: ২৮ এপ্রিল থেকে ৪ মে সময়কালীন - চট্টগ্রাম, রংপুর, খুলনা ও ময়মনসিংহ বিভাগে এবং ২য় ধাপে: ১৫-২১ মে  সময়কালীন ঢাকা, বরিশাল, রাজশাহী ও সিলেট বিভাগসমূহে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ পালনের তারিখ নির্ধারণ করা হয়।

    ২৯তম ‘জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ’ কার্যক্রম পালনের জন্য জেলা শিক্ষা অফিসার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এবং প্রধান শিক্ষকগণকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদানসহ নি¤œবর্ণিত বিষয়সমূহ প্রতিপালন করার জন্য নির্দেশনায় বলা হয়- উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারগণ প্রধান শিক্ষকদের উল্লেখিত সময়ে মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ের সরকারি-বেসরকারি সকল শিক্ষা প্রতিষ্ঠানে ২৯ তম ‘জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ’ কার্যক্রম পালনের জন্য নির্দেশনা প্রদান করবেন; সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারগণ নিজ নিজ ক্লাস্টারের বিদ্যালয়সমূহে এই কার্যক্রমটি সুষ্ঠুভাবে প্রতিপালনের বিষয়টি নিবিড়ভাবে তত্ত্বাবধান করবেন; শিক্ষকগণ যেন স্বতঃস্ফূর্তভাবে কার্যক্রমে অংশগ্রহণ করেন সেদিকে লক্ষ্য রাখবেন। বিদ্যালয়ের সকল সহকারী শিক্ষকগণকে এ কর্মসূচিতে সম্পৃক্ত করতে হবে; স্বাস্থ্য অধিদপ্তরের প্রেরিত  ২৯তম ‘জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ’ কার্যক্রমের তথা স্থানীয় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে সরবরাহ করতে হবে এবং এ বিষয় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সঙ্গে সমন্বয় সাধন করতে হবে।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর