শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • তৃতীয় ধাপে ১১২টি উপজেলার ভোটগ্রহণ ২৯ মে

    নিজস্ব প্রতিবেদক

    ১৮ এপ্রিল, ২০২৪ ১১:৩১ পূর্বাহ্ন

    তৃতীয় ধাপে ১১২টি উপজেলার ভোটগ্রহণ ২৯ মে

    তৃতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ ধাপে ১১২টি উপজেলায় ভোটগ্রহণ হবে আগামী ২৯ মে।


    বুধবার বিকেলে নির্বাচন কমিশনের বৈঠকে নির্বাচনের এই তফসিল চূড়ান্ত করা হয়। বৈঠক শেষে ইসি সচিবালয়ের সচিব মো. জাহাংগীর আলম তফসিল ঘোষণা করেন। 

    ঘোষিত তফসিল অনুযায়ী, তৃতীয় ধাপের নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২ মে। মনোনয়নপত্র যাচাই-বাছাই ৫ মে। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ৬ থেকে ৮ মে। আপিল নিষ্পত্তি ৯ থেকে ১১ মে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১২ মে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ ১৩ মে এবং ভোটগ্রহণ ২৯ মে।

    এই ধাপের নির্বাচনে ২১টি উপজেলায় ভোট হবে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। বাকিগুলোতে ব্যালটে ভোট গ্রহণ করা হবে।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর