শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • বিমানবন্দর এলাকায় বাসের ধাক্কায় এক প্রকৌশলী নিহত

    নিজস্ব প্রতিবেদক

    ১৯ এপ্রিল, ২০২৪ ০৮:০৩ অপরাহ্ন

    বিমানবন্দর এলাকায় বাসের ধাক্কায় এক প্রকৌশলী নিহত

    রাইদা পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তৃতীয় টার্মিনালের নিরাপত্তা প্রাচীর ভেঙে ঢুকে যাওয়ার ফলে দুর্ঘটনায় বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)- এর  সিভিল এভিয়েশনের এক জ্যেষ্ঠ প্রকৌশলী নিহত হয়েছেন।

    পুলিশ বলছে, শুক্রবার  সকাল ১০টার দিকে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।  নিহত মাইদুল ইসলাম সিদ্দিকী সিভিল এভিয়েশনের সিনিয়র সাব-অ্যাসিস্টেন্ট ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন।


    বিমানবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন চন্দ্র দাস জানান, আজ সকাল ১০টার দিকে রাইদা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের নিরাপত্তা বাউন্ডারি ভেঙে ঢুকে যায়। এসময় রাস্তা দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন সিভিল এভিশনের সিনিয়র সাব অ্যাসিস্টেন্ট ইঞ্জিনিয়ার (জ্যেষ্ঠ উপ-সহকারী প্রকৌশলী) মাইদুল ইসলাম। তার মোটরসাইকেলটি বাসটির নিচে চলে যায়। এতে তিনি গুরুতর আহত হন। গুরুতর  আহত অবস্থায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    এসআই সুমন চন্দ্র দাস জানান, ময়না তদন্তের জন্য নিহতের মরদেহ  ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের  মর্গে পাঠানো হয়েছে। বাসচালক ও  হেলপার পালিয়ে গেছে। বাসটি জব্দ করা হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর