শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • শিশু হাসপাতালের আগুন নির্বাপন, রোগী-স্বজনদের দুর্ভোগ

    নিজস্ব প্রতিবেদক

    ১৯ এপ্রিল, ২০২৪ ০৮:১৩ অপরাহ্ন

    শিশু হাসপাতালের আগুন নির্বাপন, রোগী-স্বজনদের দুর্ভোগ

    ঢাকা শিশু হাসপাতাল ভবনে লাগা আগুন সম্পূর্ণ নির্বাপন করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। ফায়ার সার্ভিসের কর্মকর্তা (মিডিয়া) তালহা বিন জসীম এ তথ্য নিশ্চিত করেছেন। 

    তিনি বলেন,  শুক্রবার দুপুর ১টা ৪৭ মিনিটে আগারগাঁওয়ের ঢাকা শিশু হাসপাতালের কার্ডিয়াক বিভাগের পঞ্চম তলায় আগুন লাগে। খবর পেয়ে মোহাম্মদপুর ফায়ার স্টেশন থেকে ৩টি, সিদ্দিকবাজার থেকে ১টি  এবং তেজগাঁও  থেকে ১টিসহ মোট ৫টি  ইউনিট হাসপাতালে পৌঁছে দুপুর ২টা ৪০ মিনিটে আগুন সম্পূর্ণ নির্বাপন করে । 

    আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

    এদিকে আগুন লাগার ঘটনায় সংশ্লিষ্ট বিভাগে ভর্তি হওয়া শিশু রোগী ও স্বজনদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস ও হাসপাতাল কর্মীদের সহায়তায় রোগীদের  দ্রুত ওই এলাকা থেকে সরিয়ে নেয় স্বজনরা।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর