শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেওয়ার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী

    নিজস্ব প্রতিবেদক

    ২৩ এপ্রিল, ২০২৪ ১০:০০ পূর্বাহ্ন

    মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেওয়ার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী

    স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন দেশের মেডিকেল কলেজগুলোতে সাধারণ ক্লাস অনলাইনে নেওয়ার নির্দেশ দিয়েছেন। তবে ক্লিনিক্যাল ক্লাসগুলো সশরীরে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে নিতে বলেছেন তিনি। 

    সোমবার শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে অধ্যাপক আনু মুহাম্মদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের স্বাস্থ্যমন্ত্রী এ তথ্য জানান। 

    সামন্ত লাল সেন বলেন, ‘মেডিকেল কলেজগুলোর অধ্যক্ষদের সঙ্গে আমি কথা বলেছি। সেখানে শিক্ষার্থীরা কীভাবে থাকছে, তাদের  হোস্টেলে কী অবস্থা- সে বিষয়ে খোঁজ নিয়েছি। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে, তাদের ক্লাসগুলো অনলাইনে হবে। শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে রোগীদের এনে ক্লিনিক্যাল ক্লাসগুলো নেওয়ার নির্দেশ দিয়েছি।’

    গরমে হাসপাতালগুলোতে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে- এ বিষয়ে সাংবাদিকরা জানাতে চাইলে স্বাস্থ্যমন্ত্রী জানান, সারাদেশের হাসপাতালগুলোর পরিচালক ও সিভিল সার্জনদের সঙ্গে কথা হয়েছে। সব হাসপাতালে নির্দেশ দিয়েছি, আপাতত অপারেশন না করলেও চলে এমন রোগীদের ভর্তি না নিয়ে হাসপাতাল খালি রাখতে- যাতে করে শিশু ও বয়স্ক, যারা বেশি আক্রান্ত হচ্ছে যেন তারা সুযোগ পায়।  

    তিনি বলেন, করোনার সময় ডিএনসিসির যে হাসপাতাল ছিল, তা আমরা প্রস্তুত রেখেছি। যদি প্রয়োজন হয়, তাহলে আমরা সেই হাসপাতালটি ব্যবহার করব। তবে আশা করছি আবহাওয়া ঠিক হয়ে যাবে।
    এ সময়ে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানা উপস্থিত ছিলেন।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর