শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • সমবায় বিভাগে নতুন সচিব শাহানারা খাতুন

    নিজস্ব প্রতিবেদক

    ২৪ এপ্রিল, ২০২৪ ১২:০২ অপরাহ্ন

    সমবায় বিভাগে নতুন সচিব শাহানারা খাতুন

    নারী সচিব হলেন যশোরের বাঘারপাড়ার মেয়ে মোসাম্মাৎ শাহানারা খাতুন। তাকে  পদোন্নতি দিয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগে নতুন সচিব হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

    গত রোববার (২১ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ আদেশ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আদেশটি ৩০ এপ্রিল থেকে কার্যকর হবে।

    প্রসঙ্গত, ত্রয়োদশ বিসিএসে প্রশাসন ক্যাডারে সুপারিপ্রাপ্ত হন শাহানারা খাতুন। তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব, উপসচিব, যুগ্মসচিব, স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব ও সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিবের দায়িত্ব পালন করেছেন। এক প্রজ্ঞাপনের মাধ্যমে শাহানারা খাতুনকে সচিব হিসাবে নিয়োগ দিয়েছে সরকার। 

    শাহানারা খাতুন ১৯৬৭ সালের ১৪ অক্টোবর যশোর জেলার বাঘারপাড়া উপজেলার নারিকেলবাড়িয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি নারিকেলবাড়িয়া গার্লস স্কুল থেকে মাধ্যমিক ও যশোর মহিলা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে ভর্তি হন। সেখান থেকে বিএসএস ও এমএসএস ডিগ্রি অর্জন করেন। 




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর