শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • রেড ক্রিসেন্টের নতুন চেয়ারম্যান অধ্যাপক উবায়দুল কবীর চৌধুরী

    নিজস্ব প্রতিবেদক

    ২৬ এপ্রিল, ২০২৪ ০৮:১৪ পূর্বাহ্ন

    রেড ক্রিসেন্টের নতুন চেয়ারম্যান অধ্যাপক উবায়দুল কবীর চৌধুরী

    বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডা. মো. উবায়দুল কবীর চৌধুরী। আগামী ৩ বছরের জন্য তাকে এই পদে নিয়োগ দেয়া হয়েছে। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখা থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

    সিনিয়র সহকারী সচিব স্নেহাশীষ দাশ স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘দ্য বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি অর্ডার, ১৯৭৩ (প্রেসিডেন্টস্‌ অর্ডার নম্বর ২৬, ১৯৭৩) এর আর্টিকেল ১০(১) এর প্রদত্ত ক্ষমতাবলে মহামান্য রাষ্ট্রপতি ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির প্রেসিডেন্ট কর্তৃক এতদ্বারা অধ্যাপক ডা. মো. উবায়দুল কবীর চৌধুরীকে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হিসেবে আগামী ২৮ এপ্রিল ২০২৪ ইং তারিখ থেকে পরবর্তী ৩ বছরের জন্য নিয়োগ প্রদান করা হলো। জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।’

    চিকিৎসাবিদ্যায় স্বাধীনতা পুরস্কার- ২০২০ প্রাপ্ত বিশিষ্ট অধ্যাপক ডা. মো. উবায়দুল কবীর চৌধুরী দীর্ঘ প্রায় ৫০ বছরের কর্মজীবনে চিকিৎসাসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অসামান্য প্রতিভার স্বাক্ষর রেখেছেন। তিনি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির একজন আজীবন সদস্য।

    অধ্যাপক ডা. মো. উবায়দুল কবীর চৌধুরী ১৯৭৩ সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে কৃতিত্বের সঙ্গে এমবিবিএস পরীক্ষায় উত্তীর্ণ হন। পরে একই কলেজে ১৯৭৬ সালে শিক্ষকতা শুরু করেন। পরবর্তীকালে ভিয়েনা ইউনিভার্সিটি থেকে এক্সিলেন্ট গ্রেডে চর্ম ও যৌনরোগে উচ্চতর ডিগ্রি লাভ করেন তিনি। এরপর গ্লাসগো রয়েল কলেজ ফেলোশিপ সনদ ও আমেরিকান কলেজ অব এনজিওলজি থেকে অ্যাসোসিয়েট ফেলো নির্বাচিত হন।

    বর্তমানে আমেরিকান একাডেমি অব ডার্মাটোলজির আন্তর্জাতিক ফেলো হিসাবে সংযুক্ত আছেন অধ্যাপক ডা. মো. উবায়দুল কবীর চৌধুরী। প্রতি বছর আমন্ত্রিত অতিথি হিসেবে সেখানে অংশগ্রহণ করেন। তিনি লন্ডনের সেন্টথমাস হসপিটালে স্কিন প্যাথলজি, আমেরিকার হার্ভার্ড মেডিকেল স্কুলে লেজার ও দিল্লির এইমস থেকে স্কিন সার্জারিসহ স্নাতকোত্তর পর্যায়ের প্রশিক্ষণ গ্রহণ করেছেন। এছাড়াও কানাডার অটোয়া ইউনিভার্সিটি ও আমেরিকার ইউনিভার্সিটি অব মিসিসিপি মেডিকেল সেন্টারে ভিজিটিং অধ্যাপক হিসেবেও বিভিন্ন সময়ে পাঠদান করেন। বর্তমানে এম. এইচ. শমরিতা হাসপাতাল ও মেডিকেল কলেজের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন অধ্যাপক ডা. মো. উবায়দুল কবীর চৌধুরী।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর