শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • যে কোন মূল্যে উপজেলা নির্বাচন সুষ্ঠু করতে হবে : সিইসি

    নিজস্ব প্রতিবেদক

    ২৬ এপ্রিল, ২০২৪ ০৮:২৫ পূর্বাহ্ন

    যে কোন মূল্যে উপজেলা নির্বাচন সুষ্ঠু করতে হবে : সিইসি

    প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, যেকোনো মূল্যে উপজেলা নির্বাচন সুষ্ঠু করতে হবে।
    তিনি বলেন, সুষ্ঠুভাবে উপজেলা নির্বাচন আয়োজনের মাধ্যমে আমরা যেন প্রতিষ্ঠা করতে পারি যে- বাংলাদেশে গণতন্ত্র আছে, নির্বাচন নির্বাচনের মতো হয়। উপজেলা নির্বাচন ব্যর্থ হলে বিগত ৭ জানুয়ারির সংসদ নির্বাচনে যে গণতান্ত্রিক ধারাবাহিকতা প্রতিষ্ঠা হয়েছে, তা ক্ষুণ্ন হতে পারে।

    বৃহস্পতিবার আগারগাঁও নির্বাচন ভবনে উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে মাঠ প্রশাসনের সঙ্গে আইনশৃঙ্খলা বিষয়ে মতবিনিময় সভায় তিনি একথা বলেন।

    দেশের সকল জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের অংশগ্রহণে অনুষ্ঠিত সভায় সিইসি বলেন, দেশের নির্বাচনে আবেগ অনুভূতির জন্য কিছুটা বিশৃঙ্খলা হয়। ভোটাররা যেন নির্বিঘেœ ভোট দিতে পারে, সে ব্যবস্থা করতে হবে।

    তিনি বলেন, যেকোন মূল্যে নির্বাচন সুষ্ঠু করতে হবে। বাংলাদেশে গণতন্ত্র আছে- তা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে প্রমাণ করতে হবে। এ সময় সিইসি মাঠ প্রশাসনের কর্মকর্তাদের উপজেলা নির্বাচনে যেন সহিংসতা না হয়, সেদিকে খেয়াল রাখতে নির্দেশনা দেন।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর