শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • অতিরিক্ত  আইজিপি মাজহারুল ইসলামের বিদায় সংবর্ধনা 

    মানিকগঞ্জ প্রতিনিধি

    ২৭ এপ্রিল, ২০২৪ ০৮:৩৮ পূর্বাহ্ন

    অতিরিক্ত  আইজিপি মাজহারুল ইসলামের বিদায় সংবর্ধনা 

    পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত আইজিপি (লজিস্টিকস অ্যান্ড অ্যাসেট অ্যাকুইজিশন) মোঃ মাজহারুল ইসলামের (বিপিএম) বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বিকালে পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব  প্রাইডেতে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়। 

    ৩০ বছরের বর্ণাঢ্য কর্মজীবন শেষে আগামী ৩০ এপ্রিল তিনি অবসরে যাবেন। অত্যন্ত মেধাবী, বিচক্ষণ, দূরদর্শী ও চৌকস পুলিশ অফিসারের চাকুরী জীবনকে স্মরণীয় করে রাখতে বাংলাদেশ পুলিশ এই বিদায় সংবর্ধনার আয়োজন করে। 
    বিদায় সংবর্ধনা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম।

    আইজিপি বলেন, বাংলাদেশ পুলিশের গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে দায়িত্ব পালনকালে মোঃ মাজহারুল ইসলাম অত্যন্ত সুনামের সাথে সফলভাবে দেশ ও জনগণের কল্যাণে কাজ করেছেন। তাঁর মধ্যে পেশাদারিত্ব ও দেশপ্রেম রয়েছে। তিনি একজন পেশাদার ও নিবেদিত প্রাণ পুলিশ কর্মকর্তা হিসেবে নিষ্ঠা ও সততার সাথে কর্তব্য পালন করেছেন। তিনি বিদায়ী কর্মকর্তার সুন্দর জীবন ও সুস্থতা কামনা করেন।

    সভায় অতিরিক্ত আইজিপিগণ, ঢাকাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধানগণ এবং পুলিশ হেডকোয়ার্টার্সের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

    বিদায়ী কর্মকর্তার চাকরি ও ব্যক্তি জীবনের নানা দিক তুলে ধরে বক্তব্য রাখেন অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মোঃ কামরুল আহসান বিপিএম (বার), র‍্যাব মহাপরিচালক এম খুরশীদ হোসেন বিপিএম (বার), পিপিএম, স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত আইজিপি ও বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ মনিরুল ইসলাম বিপিএম (বার), পিপিএম (বার), এটিইউ'র অতিরিক্ত আইজিপি এস এম রুহুল আমিন, অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোঃ আতিকুল ইসলাম বিপিএম (বার), পিপিএম (বার), অতিরিক্ত আইজিপি এ. কে. এম. শহীদুর রহমান পিপিএম, এনডিসি, অতিরিক্ত আইজিপি (অডিট অ্যান্ড ইন্সপেকশন) খন্দকার লুৎফুল কবির বিপিএম, পিপিএম, অতিরিক্ত আইজিপি (ডেভেলপমেন্ট) মোঃ তওফিক মাহবুব চৌধুরী বিপিএম, ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার), অতিরিক্ত ডিআইজি (ইকুইপমেন্ট) মোহাম্মদ উল্লাহ বিপিএম, পিপিএম প্রমুখ । 

    মোঃ মাজহারুল ইসলাম বিপিএম তাঁর বক্তব্যে দীর্ঘ কর্মময় জীবনে পেশাগত দায়িত্ব পালনকালে সকল পর্যায়ের সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

    উল্লেখ্য,  মোঃ মাজহারুল ইসলাম বিপিএম ১৯৯১ সালের ২০ জানুয়ারি ১২তম বিসিএস (পুলিশ) ব্যাচে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। ডিআইজি হিসেবে তিনি স্পেশাল ব্রাঞ্চে অত্যন্ত দক্ষতা ও সুনামের সাথে দায়িত্ব পালন করেন। তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশন পূর্ব তিমুর এবং লাইবেরিয়ায় দায়িত্ব পালন করেন। তিনি ২০২০ সালের ৯ নভেম্বর থেকে পুলিশ হেডকোয়ার্টার্সে অতিরিক্ত আইজিপি হিসেবে কর্মরত আছেন।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর