শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • ওকাবের নতুন সভাপতি মিঠু ও স ম্পাদক জুলহাস 

    খেলাধুলা ডেস্ক

    ২৭ এপ্রিল, ২০২৪ ০৯:০০ পূর্বাহ্ন

    ওকাবের নতুন সভাপতি মিঠু ও স ম্পাদক জুলহাস 

    বাংলাদেশে বিদেশী গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সংগঠন ওভারসিজ করসপন্ডেন্টস এসোসিয়েশন বাংলাদেশ (ওকাব) এর সভাপতি নির্বাচিত হয়েছেন জার্মান নিউজ এজেন্সীর নজরুল ইসলাম মিঠু ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এসোসিয়েটেড প্রেস (এপি) এর ব্যুরো প্রধান জুলহাস আলম। ‍
    শুক্রবার, জাতীয় প্রেসক্লাবে সংগঠনের সাধারণ সভার পর দু’বছর মেয়াদের জন্য নির্বাচন অনুষ্ঠিত হয়। সাধারণ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক কাদির কল্লোল।

    নব-নির্বাচিত কমিটির অন্যান্য কর্মকর্তারা হলেন: সহ-সভাপতি: শফিকুল আলম (এএফপি), যুগ্ম-সম্পাদক: নাইম-উল-করিম (সিনহুয়া), কোষাধ্যক্ষ: পুলক ঘটক (বেনার নিউজ)। এছাড়া সংগঠনের সিনিয়র সদস্য হারুন হাবীব, ফরিদ হোসেন, রফিকুর রহমান, পারভীন এফ চৌধুরী, মীর সাব্বির ও কামরান রেজা চৌধুরী নতুন কমিটির নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন। কাদির কল্লোল নতুন এই কমিটিতে এক্স অফিসিও হিসেবে দায়িত্ব পালন করবেন। নির্বাচন পরিচালনা করেন সিনিয়র সাংবাদিক শাহজাহান সরদার ও কাদির কল্লোল।

    এর আগে সাধারণ সভায় সংগঠনের সংবিধানের কিছু সংশোধনী প্রস্তাব ও অন্যান্য সাংগঠনিক প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। সভায় সদস্য সচিবের রিপোর্টের ওপর আলোচনায় অংশগ্রহণ করেন সদস্য ফরিদ হোসেন, হারুন হাবীব, রফিকুর রহমান, পারভীন এফ চৌধুরী, মোসলেম উদ্দিন, রাশেদ চৌধুরী, জুলহাস আলম, পুলক ঘটক, নাইম-উল করিম প্রমুখ। সদস্য সচিবের রিপোর্ট উপস্থাপন করেন নজরুল ইসলাম মিঠু।

    সভার শুরুতে ওকাবের প্রয়াত সদস্যদের জন্য শোক প্রকাশ প্রস্তাব গ্রহণ করা হয় এবং তাদের বিদেহী আত্মার শান্তি কামনা করে ১ (এক) মিনিট নীরবতা পালন করা হয়।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর