শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • নিজেদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে হবে: শিল্পমন্ত্রী

    নিজস্ব প্রতিবেদক

    ২৯ এপ্রিল, ২০২৪ ০৯:১৫ পূর্বাহ্ন

    নিজেদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে হবে: শিল্পমন্ত্রী

    শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, আজকের শিক্ষার্থীরাই আমাদের ভবিষ্যৎ দেশ গড়ার কারিগর। তাই মেধা, সামর্থ্য, দক্ষতা ও যোগ্যতা দিয়ে নিজেদের অভ্যন্তরীণ ও বিশ্ব চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে হবে। শুধুমাত্র গতানুগতিক কাগুজে ডিগ্রি অর্জন করলেই চলবে না, যোগ্যতা দিয়ে দেশে-বিদেশে প্রতিযোগিতা ও প্রতিদ্বন্দ্বিতা করার সক্ষমতা অর্জন করতে হবে।

    মন্ত্রী রোববার রাজধানীর আশকোনায় নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ (এনইউবি) মিলনায়তনে সপ্তাহব্যাপী 'এনইউবি বিজনেজ ফেস্টিভ্যাল-২০২৪' এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষার্থীদের প্রতি এ আহবান জানান।

    নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ এর উপাচার্য প্রফেসর ড. আনোয়ার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য মোহাম্মদ খসরু চৌধুরী এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মো. সামসুল আরেফিন। সম্মানিত অতিথি হিসাবে বক্তৃতা করেন নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. আবু ইউসুফ মো. আব্দুল্লাহ ডি. লিট.। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নর্দান ইউনিভার্সিটির বিজনেজ অনুষদের ডিন প্রফেসর ড. নাজমুল আহসান খান।

    মন্ত্রী বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয় কেবল নিজেদের স্বার্থে ব্যবসা করলে চলবে না, একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষার্থীদেরকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে হবে। নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেন, জাপান, ইউরোপ ও আমেরিকাসহ উন্নত বিশ্বে দক্ষ মানবসম্পদের যথেষ্ট চাহিদা রয়েছে। শুধু বহির্বিশ্ব নয়, ১৭ কোটি মানুষের আমাদের বাংলাদেশও একটি বিশাল বাজার। এখানেও কর্মসংস্থানের অনেক সুযোগ রয়েছে। শিল্পমন্ত্রী বলেন, নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে শিল্প মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। মন্ত্রণালয়ের আওতাধীন বিসিক, এসএমই ফাউন্ডেশন, এসএমসিআইএফ, বিটাক, বিআইম, এনপিও প্রভৃতি দপ্তর-সংস্থা প্রশিক্ষণসহ আনুষঙ্গিক কার্যক্রমের মধ্য দিয়ে দক্ষ মানবসম্পদ তৈরির লক্ষ্যে কাজ করে চলছে। 

    উল্লেখ্য, 'ভিশন-২০৪১: স্মার্ট বাংলাদেশ' থিমের ওপর ভিত্তি করে এনইউবি বিজনেস অনুষদ এ ফেস্টিভ্যালের আয়োজন করে। উদ্বোধনী দিনে 'বিজনেজ কেইস এবং বিজনেজ আইডিয়া' শীর্ষক প্রতিযোগিতা' অনুষ্ঠিত হয়। 




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর