শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • ভোটের ওপর মানুষের আস্থা ফিরেছে: ইসি আলমগীর

    রাজবাড়ী প্রতিনিধি

    ২৯ এপ্রিল, ২০২৪ ০১:৫৫ অপরাহ্ন

    ভোটের ওপর মানুষের আস্থা ফিরেছে: ইসি আলমগীর

    ভোটের ওপর দেশের মানুষের আস্থা ফিরে এসেছে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর।

     

    সোমবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ষষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন উপলক্ষে জেলার রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ নির্বাচন সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

     

    নির্বাচন কমিশনার বলেন, ‘ভোটার উপস্থিতির ক্ষেত্রে আপনারা দেখেছেন, গতকাল দেশের বিভিন্ন স্থানে যে নির্বাচন হয়েছে সেখানে এই তীব্র গরমের মধ্যেও কোনো কোনো কেন্দ্র ৭০ ভাগ, কোনো কোনো কেন্দ্রে ৮০ এবং ৬০ ভাগ ভোটার উপস্থিতি হয়েছে। কারণ নিশ্চয়ই মানুষের মধ্যে একটা আস্থা এসেছে যে এখন ভোট দেয়া যায়। আমার ভোট আমি দিতে পারবো।’

     

    তিনি আরও বলেন, ‘বাংলাদেশের মানুষ যদি ভালো পরিবেশ পায় তাহলে তারা ভোটকে উৎসব হিসেবে মনে করে। সেই উৎসবের অংশ হিসেবে আমরা মনেকরি আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভোটার উপস্থিতি ভালো হবে। হ্যাঁ, তবে গরমের কারণে মানুষের একটু কষ্ট হবে। তারপরেও মানুষ ভোট দিতে আসবে।’

     

    মো. আলমগীর বলেন, কোনো মন্ত্রী,এমপি বা সরকারের বিভিন্ন পদে অধিষ্ঠিত বড় কোনো কর্মকর্তার আত্মীয়-স্বজন প্রার্থী হলে তারা তাদের পক্ষে প্রচার চালাতে পারেন না বা পক্ষ অবলম্বন করতে পারেন না। এ বিষয়ে তাদের কঠোর বার্তা দেয়া হয়েছে যে, এটা তারা করতে পারবেন না। তারপরেও যদি তারা এ কাজ করেন তাহলে প্রার্থীর যেমন প্রার্থিতা বাতিল হবে। ঠিক একইভাবে ওই মন্ত্রী, এমপি বা কর্মকর্তার বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।’

     

    এ সময় রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান, পুলিশ সুপার জি এম আবুল কালাম আজাদসহ (পিপিএম) নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর