শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় মানুষের পাশে থাকেন : কৃষিমন্ত্রী

    নিজস্ব প্রতিবেদক

    ১ মে, ২০২৪ ১২:২৪ পূর্বাহ্ন

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় মানুষের পাশে থাকেন : কৃষিমন্ত্রী

    কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় দেশের জনগণের পাশে থাকেন ও মানুষের কল্যাণে কাজ করেন। জনগণ নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে এবারও ক্ষমতায় এনেছে, কারণ শেখ হাসিনা ক্ষমতায় থাকলে বিপদের সময় তাঁকে পাশে পাওয়া যায়। মঙ্গলবার মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে খাদ্যসামগ্রী, নগদ টাকা ও ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে।

    মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। আমাদের লক্ষ্য হলো তাঁর নেতৃত্বে দেশটিকে আরো সমৃদ্ধ করা, দেশের অর্থনীতিকে আরো শক্তিশালী করা। সরকারি কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিদেরকে জনকল্যাণে বেশি করে কাজ করতে ও জনগণের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানান তিনি।

    মন্ত্রী শ্রীমঙ্গল উপজেলায় হঠাৎ কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত ২২২টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী, নগদ টাকা ও ঢেউটিন বিতরণ করেন। এসময় শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক উম্মে ফারজানা ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর