শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের নতুন সভাপতি মুক্তাদির, সম্পাদক জাওহার

    নিজস্ব প্রতিবেদক

    ১ মে, ২০২৪ ১২:০৪ অপরাহ্ন

    ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের নতুন সভাপতি মুক্তাদির, সম্পাদক জাওহার

    পেশাদার সাংবাদিকদের সংগঠন  ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের (ডিএসইসি) দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে ৩৫৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মুক্তাদির অনিক এবং ৪৯৭ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে জাওহার ইকবাল খান বিজয়ী হয়েছেন।

    মঙ্গলবার রাতে এ ফলাফল ঘোষণা করা হয়। এর আগে সকাল থেকে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল পর্যন্ত। ভোটগ্রহণ শেষে শুরু হয় গণনা।

    ঘোষিত ফলাফলে সভাপতি পদে ৩৫৯ ভোট পেয়ে মুক্তাদির অনিক বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কে এম শহীদুল হক ২৩২ ভোট ও আবুল কালাম আজাদ পান ২২৮ ভোট।

    সাধারণ সম্পাদক পদে জাওহার ইকবাল খান ৪৯৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কবীর আলমগীর পেয়েছেন ৩১৬ ভোট।

    সাংগঠনিক সম্পাদক পদে শহীদ রান ৪৬৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তৌফিক অপু পেয়েছেন ৩২৯ ভোট।

    অন্যান্য পদের জয়ী হয়েছেন- সহ-সভাপতি আলী ইমাম সুমন, ‍যুগ্ম সম্পাদক মনির আহমাদ জারিফ, কোষাধ্যক্ষ নাজিম উদ-দৌলা সাদি, সাংগঠনিক সম্পাদক শহীদ রানা, দফতর সম্পাদক জাফরুল আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো: আরিফ আহমেদ, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক তারেক হোসেন বাপ্পি, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নাহিদ হাসান, কল্যাণ সম্পাদক মো: সাফায়েত হোসেন, নারী বিষয়ক সম্পাদক ফারজানা নাজনীন (ফ্লোরা)।

    এছাড়া কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন- মোহাম্মদ আবু ইউসুফ, শামসুল আলম সেতু, আনজুমান আরা শিল্পী, আনজুমান আরা মুন, জেসমিন জাহান, তানজিমুল নয়ন ও মাশরেকা জাহান।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর