শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • উপজেলা নির্বাচন সুষ্ঠু করতে মন্ত্রী-এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর

    নিজস্ব প্রতিবেদক

    ৩ মে, ২০২৪ ০৩:৫১ অপরাহ্ন

    উপজেলা নির্বাচন সুষ্ঠু করতে মন্ত্রী-এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর

    প্রভাবিত না করে অবাধ ও সুষ্ঠুভাবে আসন্ন উপজেলা  নির্বাচনে কাজ করতে মন্ত্রী ও দলীয় এমপিদের প্রতি নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

    জাতীয় সংসদ ভবনে ক্ষমতাসীন দলের সভাকক্ষে বৃহস্পতিবার আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠকে সভাপতিত্বকালে তিনি বলেন, যারা এ নির্দেশনা অমান্য করবে তাদের শাস্তি পেতে হবে।

    প্রধানমন্ত্রী উপজেলা নির্বাচন অবাধ, সুষ্ঠু, বিশ্বাসযোগ্য ও নিরপেক্ষ করতে মাঠ প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা প্রদানের নির্দেশ দিয়েছেন বলে বৈঠক সূত্রে জানা গেছে।

    প্রধানমন্ত্রী বলেন, যারা দলের সিদ্ধান্ত  অমান্য করে নির্বাচনে অংশ নিচ্ছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
    দলের নেতা-কর্মীদের যথাযথ সম্মান  ও জায়গা করে দিতে হবে বলেও উল্লেখ করেন তিনি।

    আওয়ামী লীগ  সভাপতি বলেন, শুধুমাত্র  সংসদ সদস্যদের  আত্মীয়-স্বজন নির্বাচনে  অংশ নেওয়ার জন্য লড়বে এটা মোটেই ভাল দৃষ্টান্ত  উপস্থাপন  করবে না, সবার সমান সুযোগ পাওয়া উচিত।
    তিনি বলেন, আওয়ামী লীগ পরিবারকে আরো বড় করতে হবে।

    দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কথা উল্লেখ  করে প্রধানমন্ত্রী বলেন, ১৯৭৫ সালের পর দেশে সবচেয়ে সুষ্ঠু নির্বাচন হয়েছে গত ৭ জানুয়ারি।

    তিনি বলেন, উপজেলা নির্বাচনেও এমন ভোট চাই।
    প্রধানমন্ত্রী বলেন, তিনি স্বতন্ত্র সংসদ সদস্য ও অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গেও বসবেন এবং স্বতন্ত্র এমপিদের কোন প্রকার সমস্যা তৈরি না করার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দিয়েছেন  কারণ তারা তাঁর (প্রধানমন্ত্রী) অনুমতি নিয়েই  নির্বাচন করেছেন।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর