দেশের সম্পদ রক্ষা করতে গিয়ে প্রাণ হারালেন 'সোর্ড অফ ওনারসহ নানা উপাধিতে ভূষিত বাংলাদেশ বিমান বাহিনীর
স্কোয়াড্রন লিডার পাইলট মুহাম্মদ আসীম জাওয়াদ।
বৃহস্পতিবার (৯ মে) সকালে বন্দর নগরী চট্টগ্রামের পতেঙ্গায় কর্ণফুলী নদীতে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিমান বিধ্বস্ত হয়ে তিনি প্রাণ হারান।
নিহত আসীম মানিকগঞ্জ সদর উপজেলার পশ্চিম দাসড়া গ্রামের ডা. আমান উল্লাহর ছেলে।
তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
জানাগেছে, বিমান বাহিনীর একটি YAK-130 এডভান্স জেট প্রশিক্ষণ/যুদ্ধ বিমান আকাশে থাকা অবস্থায় ইঞ্জিনে আগুন ধরে যায়। সেই বিমানকে রানওয়েতে ল্যান্ড করানো মোটেও সম্ভব নয়। যার কারণে পাইলট চাইলেই আকাশে থাকা অবস্থায় ইনজেকশন করে নিজেরা বের হয়ে আসতে পারতেন। এতে তারা সহজেই বেঁচে যেতেন।
কিন্তু তারা সেই কজটি করেননি। কারণ তারা সর্বোচ্চ চেষ্টা করেছে বিমানটিকে বাঁচানোর জন্য, আর আকাশে থাকা অবস্থায় বিমান থেকে যদি তারা বের হয়ে আসতো তাহলে বিমানটি যেই কোন জায়গায় গিয়ে বিধ্বস্ত হতে পারতো। হয়তো কারো ঘরের উপর অথবা আশেপাশে ইস্টার্ন রিফাইনারি, পদ্মা, মেঘনা, কাফকোর উপর অথবা কোন লোকালয়ে লোকজনের উপর। সেক্ষেত্রে ব্যাপক ক্ষয়ক্ষতি হতো। সেই চিন্তা করে তারা নিজেদের জীবনের চেয়ে দেশের সম্পদ এবং দেশের মানুষের প্রতি গুরুত্ব দিয়েছেন।

নিহত পাইলট আসীমের মামা মানিকগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি সুরুয খান জানান, আসিম জাওয়াদ খুবই মেধাবী ছাত্র ছিল । ছাত্র ও কর্মজীবনের প্রতিটি পরীক্ষায় তিনি প্রথম স্থান অধিকার করেছে। কখনো দ্বিতীয় হয়নি। পরিবারের একমাত্র সন্তানের মৃত্যুতে আমার বোন নিলুফা এখন পাগল প্রায়।
তিনি জানান, জানাগেছে, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে পতেঙ্গার বানৌজা ঈসা খাঁ হাসপাতালে (নেভি হাসপাতাল) পাইলট জাওয়াদ চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর আগে, সকাল সাড়ে ১০টার দিকে বিমান বাহিনীর ইয়াক-১৩০ নামক একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। পরে চট্টগ্রাম বোট ক্লাবের অদূরে কর্ণফুলী নদীতে আছড়ে পড়ে প্রশিক্ষণ যুদ্ধবিমানটি।
নিহত অসিম বাংলাদেশ বিমান বাহিনীতে স্কোয়াড্রন লিডার হিসেবে কর্মরত ছিলেন।
পারিবারিক সূত্র জানায়, সাভার ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি করে ২০১০ সালে বাংলাদেশ এয়ারফোর্স একাডেমিতে (বাফা) যোগ দেন। ২০১১ সালের ডিসেম্বর মাসে পাইলট অফিসার হিসেবে কমিশন লাভ করেন। ফ্লাইং ইনস্ট্রাক্টর’স স্কুল অব বিএএফ-এ স্টাফ ইনস্ট্রাক্টর ছিলেন তিনি।
পেশাজীবনে কৃতিত্বের জন্য ‘সোর্ড অফ অনার’ পেয়েছেন অসিম জাওয়াদ। ডিআর কঙ্গোতে জাতিসংঘ শান্তি মিশনেও তিনি সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন।
অসিম জাওয়াদ PT-6, L-39ZA, F-7MB, F-BG1 ইত্যাদি বিমান চালিয়েছেন। তিনি ছিলেন F-7MG1 এর অপারেশনাল পাইলট ও এলিমেন্ট লিডার। ব্যক্তিগত জীবনে তিনি এক ছেলে ও এক কন্যা সন্তানের জনক। আসীমের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।