সোমবার “স্মার্ট বাংলাদেশ ২০৪১ বিনির্মাণে এ্যাক্রেডিটেড মেডিকেল ও ফুড ল্যাবরেটরির অবদান এবং সুশাসন প্রতিষ্ঠা” বিষয়ে সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে সেমিনার/ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএবি’র মহাপরিচালক (অতিরিক্ত সচিব) জনাব মুঃ আনোয়ারুল আলম। অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিগ্রেডিয়ার জেনারেল (অবঃ) জাহিদ মাহমুদ, চীফ কনসালটেন্ট ও পরিচালক, প্যাথলজি ল্যাবরেটরি, ইউনাইটেড হাসপাতাল লিমিটেড, জনাব মোঃ মাহবুবুর রহমান, পরিচালক (ভারপ্রাপ্ত) বিএবি এবং জনাব মোঃ নাসিরুল ইসলাম, উপপরিচালক, বিএবি।
অনুষ্ঠানে ল্যাবএইডের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল (পিআরএল) মিমি পারভিন, প্রাণ গ্রুপের পরিচালক ডঃ এস.এম মারুফ কবির, প্রভা হেলথ বিডি লিমিটেডের পরিচালক মোঃ মাহবুবুর রহমান সহ বারডেম, মেডিনোভা মেডিকেল সার্ভিসেস, পপুলার ডায়াগনস্টিক সেন্টার, ইবনে সিনা ডায়াগনস্টিক এন্ড ইমেজিং সেন্টার, ইপিক হেলথ্ কেয়ার, চট্টগ্রাম, ঔষধ প্রশাসন অধিদপ্তর, স্কয়ার ফুড এন্ড বেভারেজ লিমিটেড, এসিআই ফুডস লিমিটেড, কিউসি ল্যাব, মৎস্য অধিদপ্তর, বিএসটিআই, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, প্রাণিসম্পদ অধিদপ্তর, ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড সহ বিভিন্ন সরকারি, বেসরকারি ও বহুজাতিক প্রতিষ্ঠান এর ৫১ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বক্তারা স্মার্ট বাংলাদেশ ২০৪১ বিনির্মাণে নিরাপদ খাদ্য ও উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিন্তকরণে ল্যাব এ্যাক্রেডিটেশনের ওপর জোর গুরুত্ব আরোপ করে বিএবি’র কার্যক্রমকে সম্প্রসারিত করার বিষয়ে মত প্রদান করেন।