শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • রপ্তানি করে পাটকে আরো উচ্চতায় নিতে হবে: বাণিজ্য প্রতিমন্ত্রী

    জাগো কণ্ঠ ডেস্ক

    ১৪ মে, ২০২৪ ১০:০৪ পূর্বাহ্ন

    রপ্তানি করে পাটকে আরো উচ্চতায় নিতে হবে: বাণিজ্য প্রতিমন্ত্রী

    'রপ্তানি করে পাটকে আরো উচ্চতায় নিতে হবে। বিভিন্ন দেশে দূতাবাসের মাধ্যমে পাটজাতসহ দেশীয় পণ্য প্রদর্শন করার ব্যবস্থা হচ্ছে। বাজার প্রবেশাধিকারে বিভিন্ন দেশের সাথে বাণিজ্যিক চুক্তি নিয়ে কাজ করা হচ্ছে। পাটকে এগিয়ে নিতে এসোসিয়েশনকে সক্রিয় ভূমিকা রাখতে হবে। '

     

    সোমবার (১৩মে) মতিঝিলে আদমজী কোর্ট বিল্ডিংএ বাংলাদেশ জুট মিলস অ্যাসোসিয়েশন ( বিজেএমসি) এর পক্ষে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি'র বক্তব্যে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু,এমপি এসব কথা বলেন।  

     

     

    বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু আরও বলেন,' এখাতে (পাট) কর্মসংস্থান বৃদ্ধি করতে হবে। উন্নত জাতের পাটের জন্য গবেষণা দরকার। এ শিল্পের কারিগরদের শিল্পী করে স্বীকৃত করা হবে।মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনাতে তৈরি পোশাকের ন্যায় পাট, চামড়া শিল্পে সকল সুবিধা দিতে কাজ করছে সরকার।'

     

    বিজেএমএ-এর চেয়ারম্যান মোঃ আবুল হোসেন স্বাগত বক্তব্যে পাট নিয়ে বিদ্যমান বিভিন্ন সমস্যা ও সীমাবদ্ধতার কথা তুলে ধরেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন এফবিসিসিআই এর প্রেসিডেন্ট মাহবুবুল আলম এবং ডাক,টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কাজী নাবিল আহমেদ, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ। এছাড়াও বাংলদেশ জুট মিলস অ্যাসোসিয়েশনের মহাসচিব আব্দুল বারিক খানসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।  




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর