শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • ডিএফপির নতুন মহাপরিচালক আকতার হোসেন

    নিজস্ব প্রতিবেদক

    ১৪ মে, ২০২৪ ১১:৫৫ অপরাহ্ন

    ডিএফপির নতুন মহাপরিচালক আকতার হোসেন

    চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতরের (ডিএফপি) মহাপরিচালক হলেন আকতার হোসেন। এর আগে তিনি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের (সংযুক্ত) মহাপরিচালকের (গ্রেড-২) কর্মকর্তার দায়িত্বে ছিলেন।

     

    মঙ্গলবার (১৪ মে) রাষ্ট্রপতি আদেশক্রমে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপ-সচিব মো. আজিজুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। 

     

     

    আদেশে বলা হয়, বিসিএস (তথ্য-সাধারণ) ক্যাডারের এ কর্মকর্তাকে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতরের মহাপরিচালক (গ্রেড-২) পদে পদায়ন করা হলো। জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। 

     

     

    জানা গেছে, ১৯৬৬ সালের ১ জানুয়ারি জন্মগ্রহণ করেন আকতার হোসেন। তিনি বাংলাদেশ সিভিল সার্ভিস (তথ্য ক্যাডারের) নবম ব্যাচের একজন কর্মকর্তা। ১৯৯১ সালের ২৬ জানুয়ারি তথ্য অফিসার পদে যোগদান করেন। ২০০৩ সালের ৩০ এপ্রিল উপ-পরিচালক/সিনিয়র তথ্য অফিসার হন। ২০১৩ সালের ৫ সেপ্টেম্বর পরিচালক বা উপ-প্রধান তথ্য অফিসার হন। ২০১৭ সালের ২৯ মার্চ ভাইস চেয়ারম্যান বা সিনিয়র উপ-প্রধান তথ্য অফিসার হন। 

     

    ২০২০ সালের ২৪ জুন মহাপরিচালক (গ্রেড-৩) এবং ২০২১ সালের ৩ জানুয়ারি মহাপরিচালক (গ্রেড-২) পদোন্নতি পান। ২০২১ সালে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতরে সংযুক্ত ছিলেন তিনি।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর