শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • অতিরিক্ত সচিব হুমায়ুন কবীরের মা করিমুন নেছার ইন্তেকাল

    নিজস্ব প্রতিবেদক

    ১৫ মে, ২০২৪ ০৯:১২ অপরাহ্ন

    অতিরিক্ত সচিব হুমায়ুন কবীরের মা করিমুন নেছার ইন্তেকাল

    অতিরিক্ত সচিব মোঃ হুমায়ুন কবীরের মাতা করিমুন নেছা ১৪ মে বেলা আনুমানিক সাড়ে ১১ টায় খুলনাস্থ ৩৮/৩ দোলখোলার নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯১ বছর। তিনি ৬ ছেলে (মোঃ আব্দুল আজিজ, মোঃ শাহজাহান, মোঃ হুমায়ুন কবীর, মোঃ সোহরাব হোসেন, মোঃ ফারুক আহমেদ, মোঃ মোশারফ হোসেন) ৫ মেয়ে (মোছাঃ নুরজাহান ইসলাম, মোছাঃ রওশন আরা, মোছাঃ তাহমিনা আক্তার, মোছাঃ সোহেলী কবীর, মোছাঃ শাফিয়া আক্তার), নাতি-নাতনি সহ অনেক আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

     

    মরহুমার স্বামী মৃত হাজী মোঃ হানিফ মিয়া। তিনি একজন বিশিষ্ট লোহ ব্যবসায়ী ছিলেন। মরহুমার ৬ পুত্র সন্তানের মধ্যে ৫ সন্তান ব্যবসায়ী ও ১ সন্তান বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব। ৫ কন্যা গৃহিণী এবং তাদের স্বামীরাও ব্যবসায়ী। বর্তমানে সবাই খুলনা শহরে বসবাস করেন। ১৪ মে বাদ এশা খুলনাস্থ মুসলমানপাড়ায় দারুল উলুম মসজিদ প্রাঙ্গণে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। খুলনার মেয়র তালুকদার আব্দুল খালেক, সাবেক সংসদ সদস্য মোঃ মিজানুর রহমান, স্থানীয় জনপ্রতিনিধি সহ মরহুমার সন্তান, জামাতাগণ, মসজিদের মুসল্লীগণসহ সর্বশ্রেণীর বিপুলসংখ্যক লোক উপস্থিত থেকে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন। জানাজার নামাজ শেষে খুলনার টুটপাড়া কবর স্থানে তাকে দাফন করা হয়। আল্লাহ যেন তাকে বেহেশত নসীব করেন, সেই দোয়া কামনা করেন তার পরিবার।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর