শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে জেন্ডার বাজেটের বিশেষ ভূমিকা রয়েছে

    নিজস্ব প্রতিবেদক

    ১৬ মে, ২০২৪ ১০:৫৫ পূর্বাহ্ন

    স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে জেন্ডার বাজেটের বিশেষ ভূমিকা রয়েছে

    অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান বলেছেন, স্মার্ট বাংলাদেশ বির্নিমানের ক্ষেত্রে জেন্ডার বাজেটের বিশেষ ভুমিকা রয়েছে। তবে জেন্ডার বাজেট শুধু প্রণয়ন করলে চলবে না, এর কার্যকর বাস্তবায়ন করতে হবে। দেশের বিপুলসংখ্যক নারী জনগোষ্ঠি অনানুষ্ঠানিকখাতে কর্মরত রয়েছেন।ফলে অর্থনীতিতে তাঁদের যে অবদান তাঁর সঠিক হিসাব আমরা করতে পারছি না। এসব নারী জনগোষ্ঠিকে আনুষ্ঠানিকখাতের হিসাবে নিয়ে আসার প্রয়োজন।

     

    অর্থ প্রতিমন্ত্রী আরও বলেন, জেন্ডার বাজেট প্রণয়ন এবং তাঁর কার্যকর বাস্তবায়নের মাধ্যমে বৈষম্য নিরসন সম্ভব। টেকসই উন্নয়নের সঙ্গে তাল মেলানোর জন্য নারীদের ক্ষমতায়ন জরুরি। তাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার নারীর ক্ষমতায়নকে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে।

     

    আজ বুধবার সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের মাল্টি পারপাস হলে জেন্ডার বাজেট প্রতিবেদন ২০২৪-২৫ প্রণয়ন বিষয়ক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

     

    অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান বলেন, এখনও নারীরা কর্মক্ষেত্র বা অর্থনৈতিকভাবে যেসব জায়গায় পিছিয়ে তাঁদেরকে সেখানে এগিয়ে নিতে জেন্ডার বাজেট বিশেষ অবদান রাখতে পারে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের বাজেটে নারীদের উন্নয়নে যথেষ্ট বরাদ্দ রেখেছিলেন। তিনি জানতেন দেশকে আর্থিকভাবে এগিয়ে নিতে নারীদের উন্নয়নটা জরুরি।

     

    অর্থ সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাজমা মোবারক, অর্থ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন।

     

    সভাপতির বক্তব্যে অর্থ সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার বলেন, প্রধানমন্ত্রী রাষ্ট্র ও সমাজ সর্বত্র নারীদের সম্মানজনক জায়গায় আসীন করেছেন। তাঁদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করেছেন। তবে এখনও কিছু মানুষ দারিদ্রসীমার নিচে রয়ে গেছেন। এদের জন্য সরকার মা ও শিশু সহায়তা প্রদান করছে।

     

    আগামী অর্থবছরের বাজেটে নারী ও শিশু সহায়তার উপকারভোগির সংখ্যা ২ লাখ বৃদ্ধি করে ১৫ লাখে উন্নীত করা হচ্ছে বলে তিনি জানান। কর্মশালায় ৪৪টি মন্ত্রণালয় বা বিভাগের কর্মকর্তরা অংশগ্রহন করেন। জেন্ডার বাজেটের প্রতিবেদন উপস্থাপন করেন যুগ্মসচিব মেহেদী মাসুদুজ্জামান।

    ০১৩২৯-৫২১১৬০




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর