শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নতুন ডিজি মোস্তাফিজুর রহমান

    নিজস্ব প্রতিবেদক

    ১৭ মে, ২০২৪ ০৭:৫৯ পূর্বাহ্ন

    মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নতুন ডিজি মোস্তাফিজুর রহমান

    মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নতুন ডিজি মোস্তাফিজুর রহমান খন্দকার মোস্তাফিজুর রহমান। ফাইল ছবি

    মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নতুন মহাপরিচালক (ডিজি) নিয়োগ পেয়েছেন জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) খন্দকার মোস্তাফিজুর রহমান। তাকে গ্রেড-১ পদোন্নতির পর এই নিয়োগ দিয়ে বুধবার (১৫ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

     

    গত ৮ মে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) মুস্তাকিম বিল্লাহ ফারুকীকে সচিব পদে পদোন্নতি দিয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়।

     

    এছাড়া মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব আব্দুর নূর মুহাম্মদ আল-ফিরোজকে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক, বিয়ামের পরিচালক (অতিরিক্ত সচিব) মো. আবদুল মালেককে বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমির (আরডি) মহাপরিচালক, সরকারি কর্মচারী হাসপাতালের অতিরিক্ত মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. আব্দুর রাজ্জাক সরকারকে হাসপাতালটির মহাপরিচালক নিয়োগ দেওয়া হয়েছে।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর