শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • পদক পেলেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব

    নিজস্ব প্রতিবেদক

    ১৭ মে, ২০২৪ ০৮:০৭ পূর্বাহ্ন

    পদক পেলেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব

    প্রাথমিক ও গণশিক্ষা সচিব ফরিদ আহাম্মদ বাংলাদেশ স্কাউটস এর সর্বোচ্চ পদক ‘রৌপ্য ব্যাঘ্র’ অর্জন করায় বৃহস্পতিবার (১৬মে) বিকেলে সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাগণ তাঁকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপণ করেন। 

     

    এ সময় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাসুদ আকতার খান, যুগ্মসচিব মো. আসাদুজ্জামান, নুরুন্নাহার প্রমুখসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

     

    অ্যাওয়ার্ড সাইটেশনে বাংলাদেশ স্কাউটস জানায়, নিবেদিত প্রাণ স্কাউটার জনাব ফরিদ আহাম্মদ ছাত্রজীবনে একজন রোভার স্কাউট ছিলেন। বয়স্ক নেতা হিসেবেও স্কাউটিং-এর সাথে সক্রিয়ভাবে সম্পৃক্ত থেকে স্কাউট আন্দোলনের সার্বিক উন্নয়ন ও সম্প্রসারণে নিরবিচ্ছিন্নভাবে ৩৫ বছর যাবৎ অবদান রেখে যাচ্ছেন। স্কাউট আন্দোলনের সার্বিক উন্নয়ন, সম্প্রসারণ, ব্যবস্থাপক ও প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন, মুক্ত স্কাউট গ্রুপ/ইউনিট পরিচালনার সকল পর্যায়ে নিরবচ্ছিন্ন ও অব্যাহতভাবে অত্যন্ত নিষ্ঠা, বিশ্বস্ততা ও দক্ষতার সাথে তাঁর উপর অর্পিত সকল দায়িত্ব ও কর্তব্য সম্পাদন করেছেন। সুদীর্ঘকাল স্কাউটিং এর উন্নয়ন ও সম্প্রসারণে তাঁর অনবদ্য, ধারাবাহিক ও অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে “রৌপ্য ব্যাঘ্র’’ অ্যাওয়ার্ডে ভূষিত করা হলো।

     

    আগামী ০২ জুন ওসমানী মিলনায়তনে মহামান্য রাষ্ট্রপতি আনুষ্ঠানিকভাবে এ পদক প্রদান করবেন।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর