শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • চাকরি জাতীয়করণসহ দুই দাবিতে লাগাতার অবস্থানে গ্রাম পুলিশ

    নিজস্ব প্রতিবেদক

    ১৭ মে, ২০২৪ ০৩:১২ অপরাহ্ন

    চাকরি জাতীয়করণসহ দুই দাবিতে লাগাতার অবস্থানে গ্রাম পুলিশ

    চাকরি জাতীয়করণসহ দুই দফা দাবি আদায়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন গ্রাম পুলিশের সদস্যরা। শুক্রবার বঙ্গবন্ধু আদর্শ গ্রাম পুলিশ বাহিনী কেন্দ্রীয় কমিটির ব্যানারে  অবস্থান কর্মসূচি পালন করতে দেখা যায় তাদের।

     

    এর আগে গত ২৯ এপ্রিল সকাল থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন তারা।

     

    তাদের দুই দফা দাবি হলো- অন্যান্য বাহিনীর সদস্যদের ন্যায় স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদে কর্মরত ৪৭ হাজার গ্রাম পুলিশ সদস্যদের চাকরি জাতীয়করণ এবং গ্রাম পুলিশ সদস্যদের সর্বজনীন পেনশন স্কিমের আওতাভুক্ত না করা।

     

    অবস্থান কর্মসূচি থেকে গ্রাম পুলিশের সদস্যরা বলেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেওয়া পে-স্কেলে প্রজ্ঞাপনপত্র ১৯৭৬ সালে ১ জানুয়ারিতে জারিকৃত পরিপত্র স্বাধীনতার ৫৩ বছরেও বাস্তবায়ন হয়নি। তাছাড়া বাংলাদেশ সরকার ২০০৯ সালে জাতীয়করণের পরিপত্র জারি করে এবং ২০১১ সালে জাতীয়করণের গেজেট প্রকাশের পরেও গ্রাম পুলিশ সদস্যদের জাতীয়করণের গেজেট মোতাবেক বেতন না দিয়ে নামমাত্র ৬ হাজার ৫০০ টাকা বেতন দেওয়া হচ্ছে, তাও আবার অনিয়মিত।

     

    তারা আরো বলেন, গেজেট মোতাবেক বেতন না দেওয়া হলেও গেজেট মোতাবেক নিয়োগ বিধান, শাস্তির বিধান ও গেজেটসহ অন্যান্য সরকারি চাকুরিজীবীদের মতো দায়িত্ব পালনসহ অন্যান্য বাহিনীর ন্যায় আমাদের ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করানো হচ্ছে। এই নামমাত্র বেতন দিয়ে সংসারের খরচ বহন না করতে পেরে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে দেশের ৪৭ হাজার গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের। ইতোমধ্যেই প্রধানমন্ত্রী সর্বজনীন পেনশন স্কিম ঘোষণা করার পর থেকে দেশের বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তারা গ্রাম পুলিশ সদস্যদের বেতন বন্ধ করে দেবে এবং চাকুরি থেকে বরখাস্ত করার ভয়-ভীতি দেখিয়ে গ্রাম পুলিশ সদস্যদের পেনশন স্কিম করতে বাধ্য করছে। এমতাবস্থায়, গ্রাম পুলিশ সদস্যদের সর্বজনীন পেনশন না করানোর জন্য এবং বঙ্গবন্ধুর দেওয়া গ্রাম পুলিশ সদস্যদের পে-স্কেলের প্রজ্ঞাপন পত্রের বাস্তবায়ন ও বাংলাদেশ সরকারের ২০১১ সালের জাতীয়করণের গেজেট বাস্তবায়নে জন্য সংশ্লিষ্ট মন্ত্রী এবং প্রধানমন্ত্রী প্রতি অনুরোধ জানাচ্ছি।

     

    এ সময় দাবি আদায়ে প্রধানমন্ত্রীর ঘোষণা না আসা পর্যন্ত লাগাতার কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন সংগঠনটির নেতারা।

     

    বঙ্গবন্ধু আদর্শ গ্রাম পুলিশ বাহিনী কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. লাল মিয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. আরশেদ আলী, প্রচার সম্পাদক পিলটন সরকার, সদস্য মো. তরিকুল ইসলাম, মো. সুমন শেখ, আমির হোসেন অবস্থান কর্মসূচিতে উপস্থিত থাকছেন।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর