শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • পান চাষীদের পরিশ্রমের ফসল জিআই স্বীকৃতি

    নিজস্ব প্রতিবেদক

    ১৮ মে, ২০২৪ ০৯:৪৭ অপরাহ্ন

    পান চাষীদের পরিশ্রমের ফসল জিআই স্বীকৃতি

    স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মোঃ আব্দুল ওয়াদুদ দারা বলেছেন, বাংলাদেশের ঐতিহ্যের সাথে মিশে আছে পান। পানচাষীদের দিনরাত পরিশ্রমের ফলে তাদের ভাগ্যোন্নয়ন হয়েছে। মিলেছে জিআই পণ্যের স্বীকৃতি। রাজশাহীর মিষ্টি পান আজ বিশ্বে সমাদৃত। আর এই স্বীকৃতিই বলে দেয়, সরকার পল্লির মানুষের জীবিকায়নের ক্ষেত্রে নারীর ক্ষমতায়নে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। 

     

    প্রতিমন্ত্রী এসময় যোগ করেন, সরকার স্মার্ট বাংলাদেশ গড়তে অগ্রাধিকার ভিত্তিতে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে শহরের সুবিধা গ্রামে পৌঁছে দিচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বাংলাদেশের উর্বর মাটির এক ইঞ্চি জমিও ফেলে রাখা যাবে না। সমন্বিত উদ্যোগের মাধ্যমে আমাদের সবাইকে সমবায়ভিত্তিক কৃষির উপর জোর দিতে হবে। এতে করেই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলব আমরা। 

     

    শনিবার (১৮মে) সকালে আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র, রাজশাহীতে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) কর্তৃক আয়োজিত পল্লী জীবিকায়ন প্রকল্প ৩য় পর্যায়ের কার্যক্রমে গতিশীলতা আনয়নের লক্ষ্যে কর্মকর্তাদের সাথে মত বিনিময়কালে ওয়াদুদ দারা বলেন, বাংলাদেশের চরাঞ্চলেও উন্নয়নের ছোঁয়া পৌঁছে দিতে আমাদের কৃষি উদ্যোক্তা হতে হবে। কৃষিতে উন্নত প্রযুক্তি ব্যাবহার করে প্রচুর ফসল ফলাতে গবেষণা প্রয়োজন।

     

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিআরডিবির মহাপরিচালক (গ্রেড-১) আঃ গাফফার খান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর জেলা প্রশাসক শামীম আহমেদ ও প্রকল্প পরিচালক মোঃ আলাউদ্দিন সরকার।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর