আওয়ামী সরকার কর্তৃক হটাৎ করে অটোরিকশা নিষিদ্ধ করার প্রতিবাদে রোববার সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। উক্ত সমাবেশে শ্রমিক নেতৃবৃন্দের পাশাপাশি অসংখ্য অটোরিকশা চালক অংশ নেন।
বিক্ষোভ সমাবেশে গণঅধিকার পরিষদের সদস্য সচিব ফারুক হাসান বলেন, সরকার অটোরিকশা চালক ও তাদের পরিবারের কথা চিন্তা না করে হুট করেই অটোরিকশা নিষিদ্ধ করেছে। এর ফলে প্রায় ৩০ লাখ অটোরিকশা চালকের পরিবার আজ পথে বসেছে। আমরা সরকারকে বলতে চাই৷ অটোরিকশা নিষিদ্ধ করার আগে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। দেশে ২৬ লাখ ভারতীয় নাগরিক অবৈধভাবে চাকুরী করে এটা নিয়ে আওয়ামী সরকারের কোন মাথাব্যথা নেই; সরকার আছে অটোরিকশা কিভাবে নিষিদ্ধ করে ভারত থেকে ৩ চাকার পাগলু আমদানি করবে তা নিয়ে।
গণঅধিকার পরিষদের যুগ্ম সদস্য সচিব তারেক রহমান বলেন, ওবায়দুল কাদের সাহেব আপনি অটোরিকশা নিষিদ্ধ করার আগে আপনার গাড়ির এসিটা খুলে ফেলুন। আপনি এসি গাড়িতে চরে এসির ঠান্ডা হাওয়া খাবেন আর গরীব রিকশা চালকদের পেটে লাথি মারবেন, এটা হতে পারেনা।
আমর আপনার এই সিদ্ধান্তকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি। অটোরিকশা চলছে চলবে। আপনার সিদ্ধান্ত শ্রমিক ভাইয়েরা মানেনা মানবেনা।
শ্রমিক অধিকার পরিষদের সদস্য সচিব মামুন সরকারের সঞ্চালনায় আরো বক্তব্য দেন গণনেতা মোহাম্মদ আতাউল্লাহ, জিয়াউর রহমান, ইমামউদ্দিন, মোহাম্মদ আব্দুল্লাহ, যুবনেতা আমিরুল ইসলাম, শ্রমিক নেতা রাব্বনী প্রমূখ।।