শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • নির্বাচন কমিশন সচিব হলেন শফিউল আজিম

    নিজস্ব প্রতিবেদক

    ২২ মে, ২০২৪ ০৮:৩৫ পূর্বাহ্ন

    নির্বাচন কমিশন সচিব হলেন শফিউল আজিম

    বিমান বাংলাদেশ এয়ারলাইনের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) শফিউল আজিমকে পদোন্নতি দিয়ে নির্বাচন কমিশনের সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

     

    মঙ্গলবার এ বিষয়ে প্রজ্ঞাপন প্রকাশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

     

    প্রজ্ঞাপনে বলা হয়, আগামী ৩০ মে থেকে এই আদেশ কার্যকর হবে।

     

    প্রশাসনের ১৫তম ব্যাচের কর্মকর্তাদের মধ্যে শফিউল আজমকেই প্রথম সচিব হিসেবে পদোন্নতি দিয়ে পদায়ন করা হলো। বিমানের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালনের আগে তিনি মন্ত্রিপরিষদ বিভাগের আইন ও বিধি অনুবিভাগের দায়িত্বে ছিলেন।

     

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী ছিলেন শফিউল আজিম।

     

    শফিউল আজিম বর্তমান নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলমের স্থলাভিষিক্ত হবেন।

     

     

    নির্বাচন কমিশনের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, মো. জাহাংগীর আলম ২০২২ সালের ২ নভেম্বর থেকে নির্বাচন কমিশন সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

     

    তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর