শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • রাজধানীর বাড্ডায় বোমা তৈরির কারখানার সন্ধান

    নিজস্ব প্রতিবেদক

    ২৩ মে, ২০২৪ ০৬:৩৪ পূর্বাহ্ন

    রাজধানীর বাড্ডায় বোমা তৈরির কারখানার সন্ধান

    রাজধানীর বাড্ডা থানার পূর্ব-বাড্ডার হাজী বাড়ি (টেকপাড়া) এলাকায় একটি বাড়িতে বিপুল পরিমাণ অবৈধ হাতবোমা ও বোমা তৈরির কারখানার সন্ধান পেয়েছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।  এ ঘটনার পর থেকে পুরো  বাড়িটি ঘিরে রেখেছে র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা । 

    বুধবার  রাতে বাড্ডা থানার পূর্ব-বাড্ডার হাজী বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। র‌্যাব-৩ এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মো. ফিরোজ কবীর এসব  তথ্য জানান।

    তিনি বলেন, পূর্ব-বাড্ডার টেকপাড়া এলাকায় একটি বাড়িতে বিপুল পরিমাণ অবৈধ হাতবোমা ও বোমা তৈরির কারখানার সন্ধান পাওয়া গেছে। ইতিমধ্যে পুরো বাড়িটি ঘিরে রাখা হয়েছে। ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে র‌্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর