শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • এমপি আনারকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

    নিজস্ব প্রতিবেদক

    ২৩ মে, ২০২৪ ০৭:০৯ পূর্বাহ্ন

    এমপি আনারকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

    ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বুধবার ধানমন্ডির বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

    আসাদুজ্জামান খান বলেন, এমপি আনারকে খুন করার ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তদন্তের স্বার্থে বেশি কিছু বলা যাবে না। খুনের  মোটিভ, কারা খুন করেছে-এসব জানতে ভারতের পুলিশ কাজ করছে। যারা খুনের সঙ্গে জড়িত, তাদের উদ্দেশ্য কী ছিল আমরা পরে সেগুলো প্রকাশ করব।

    এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের কাছে যেসব তথ্য আছে তদন্তের স্বার্থে আমরা এখনই তা প্রকাশ করছি না। তদন্ত  শেষ হলে খুনের কারণ জানা যাবে।

    আসাদুজ্জামান খান আরও বলেন, ‘মরদেহ আমাদের হাতে আসেনি। দুই  দেশের পুলিশ তদন্ত করছে। ভারতের পুলিশ আমাদের জানিয়েছে  যে, তিনি খুন হয়েছেন, এটা সুনিশ্চিত।’

    স্বরাষ্ট্রমন্ত্রী জানান, খুনের সঙ্গে জড়িত থাকতে পারে বা আমরা যাদের সন্দেহ করছি এমন তিনজনকে বাংলাদেশ পুলিশ গ্রেফতার করেছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত চলছে। আরও কয়েকজনকে গ্রেফতারের জন্য পুলিশ  চেষ্টা চালিয়ে যাচ্ছে। সব তথ্য আছে আমরা  সেগুলো প্রকাশ করছি না।

    এর আগে এমপি আনারের মরদেহ উদ্ধারের বিষয়ে কথা বলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন ও ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। 

    উল্লেখ্য, গত ১২ মে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার চিকিৎসার জন্য ভারতে গিয়েছিলেন। ভারতে যাওয়ার দু’দিনপর তার আর কোন খোঁজ-খবর পায়নি তার পরিবার। এরপর পরিবারের সদস্যরা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে জানালে বাংলাদেশের পুলিশ ভারতের পুলিশের সাথে যোগাযোগ করে। ভারতের পুলিশ আজ বাংলাদেশ পুলিশকে এমপি আনার খুন হয়েছেন বলে নিশ্চিত করে।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর