শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • সাবেক এমপি মানু মজুমদারের ইন্তেকাল

    নিজস্ব প্রতিবেদক

    ২৩ মে, ২০২৪ ০৭:২১ পূর্বাহ্ন

    সাবেক এমপি মানু মজুমদারের ইন্তেকাল

    সাবেক সংসদ সদস্য ও নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মানু মজুমদার মঙ্গলবার রাতে ভারতের ব্যাঙ্গালোরের একটি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

    তার বয়স ছিল ৭২ বছর। মানু মজুমদার মৃত্যুকালে স্ত্রী, তিন কন্যা এবং অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
    তিনি ২০১৮ সালে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নেত্রকোনা-১ (দুর্গাপুর ও কলমাকান্দা) আসন থেকে এমপি নির্বাচিত হন।
    পৃথক শোকবার্তায় সাবেক সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু এমপি, নেত্রকোনা জেলা পরিষদের চেয়ারম্যান অসিত কুমার সজল, নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আমিরুল ইসলাম ও জেলা সাধারণ সম্পাদক এডভোকেট শামসুর রহমান লিটন মানু মজুমদারের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর