শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • মেঘনা কোল্ড স্টোরেজকে অন্যায়ভাবে জরিমানা ও মামলার অভিযোগ

    প্রতিকার চেয়ে ভোক্তা অধিদপ্তরে আবেদন

    নিজস্ব প্রতিবেদক

    ২৩ মে, ২০২৪ ১১:১৩ পূর্বাহ্ন

    মেঘনা কোল্ড স্টোরেজকে অন্যায়ভাবে জরিমানা ও মামলার অভিযোগ

    ‘সঠিক বিচার বিশ্লেষণ ও যাচাই-বাচাই ছাড়াই অন্যায়ভাবে সিনিয়র কৃষি বিপণণ কর্মকর্তা প্রসিকিউশনে জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক মেঘনা কোল্ড স্টোরেজের বিরুদ্ধে মামলা (নং- ২৭/২০২৪ এবং ২৮/২০২৪, তাং- ১৬/০৫/২৪ইং) দায়ের এবং দুই লাখ টাকা জরিমানা আদায়ের’ অভিযোগ উঠেছে। এ বিষয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে লিখিতভাবে অভিযোগ ও প্রতিকার চেয়ে আবেদন জানিয়েছে প্রতিষ্ঠানটি। এতে মামলা প্রত্যাহার ও জরিমানার টাকা ফেরত চেয়েছেন তারা।


    গত ১৯ মে ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর জমা দেয়া এক আবেদনে মেঘনা কোল্ড স্টোরেজের জেনারেল ম্যানেজার মোহাম্মদ আলমগীর হোসেন বলেন, কুমিল্লার নবগঠিত লালমাই উপজেলার বরল, বাগমারা নামক স্থানে "মেঘনা কোল্ড স্টোরেজ লিমিটেড" নামক প্রতিষ্ঠানটি ১৯৯৪ সালে স্থাপিত হয়। এই কোল্ড স্টোরেজ সহ একই স্থানে আমাদের ৭/৮টি শিল্প রয়েছে। যাহা দীর্ঘ দিন যাবৎ সম্পূর্ণ বন্ধ রয়েছে। যার মধ্যে আমাদের মেঘনা কোল্ড স্টোরেজও অন্তর্ভুক্ত ছিল। অনেক চেস্টা তদবির করে বৈদ্যুতিক পূনঃসংযোগ নিয়ে ২০২২ সালে কোল্ড স্টোরেজটি চালু করা হলেও আমাদের অপর পক্ষের (মেঘনা গ্রুপ খ পক্ষ) অশুভ প্ররোচনা ও অনৈতিকভাবে আমাদের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থাকে অবৈধভাবে প্রভাবিত করে আমাদের প্রতিষ্ঠানগুলো বন্ধ করে রাখে। আমরা অনেক চেস্টা করে ৫০০ কোটি টাকার উপর ব্যয়ে নির্মান করা শিল্পগুলো চালু করতে পারছিনা বা দিচ্ছে না।


    তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সাধারণ মানুষের কথা চিন্তা করে দ্রব্যমূল্য কমানোর ও ক্রয়ক্ষমতার মধ্যে রাখার লক্ষ্যে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদরের কার্যক্রম/মোবাইল কোর্ট পরিচালনা খুবই কার্যকর পদক্ষেপ, যা প্রসংশনীয় উদ্যোগ। উল্লেখ্য যে, অসত্য তথ্যের উপর ভিত্তি করে কারো কোন জুলুম, অত্যাচার এবং অসত্য বক্তব্য কোন অবস্থায় গ্রহণযোগ্য নহে।


    মেঘনা কোল্ড স্টোরেজটি কোন রকম চালু করা সম্ভব হলেও তা যেন অব্যাহতভাবে চালু না রাখতে পারি তার জন্যও আমাদের অপর পক্ষ অনেক কৌশল অবলম্বন করে আমাদের ক্ষতির চেষ্টায় লিপ্ত রয়েছে। তারই ধারাবাহিকতায় গত ১৬ মে ভোক্তা অধিকার সংরক্ষণের ভিজিলেন্স টিম আমাদের কোল্ড স্টোরেজে অনাকাঙ্খিতভাবে অভিযানের নামে আমাদের লোকজনকে জেলের ভয় ভীতি দেখিয়ে অন্যায়ভাবে আমাদের কোল্ড স্টোরেজে ২১ লাখ ডিম মজুদ দেখিয়ে জোরপূর্বক আমাদের লোকজন থেকে স্বাক্ষর গ্রহণ সহ দুই লাখ টাকা জরিমানা আদায় করে এবং মামলা নং- ২৭/২০২৪ এবং ২৮/২০২৪ তাং- ১৬/০৫/২৪ দাখিল করেন। এ বিষয়ে বিস্তারিত তথ্যসহ পাঁচ পাতা বক্তব্য সংযুক্ত করা হয় আবেদনটিতে। 


    ভোক্তা অধিকার সংরক্ষণ সম্পর্কিত ভিজিলেন্স টিমের অভিযানের নামে জোরপূর্বক স্বাক্ষর গ্রহণ সহ তাদের গৃহীত কর্মকান্ড সম্পূর্ণ ধারনা প্রসূত দাবি করে তা প্রত্যাহার ও গৃহীত জরিমানা তাদের প্রতিষ্ঠানের অনুকূলে ফেরত প্রদান এবং দায়েরকৃত মামলা প্রত্যাহারে অনুরোধ করেন তিনি।
    মোহাম্মদ আলমগীর হোসেন বলেন, আমাদের প্রতিষ্ঠানের আপ-টুডেট ট্রেড লাইসেন্স সহ অন্যান্য কাগজপত্র নবায়ণ রয়েছে। আমরা কোন রূপ কৃষি পণ্য বিপণন ও বাজারজাত করিনা, আমরা শুধুমাত্র বেপারী ও কৃষকদের আলু ও অন্যান্য বীজ মজুদ/সংরক্ষণ করে থাকি। তাই কৃষি পণ্য বিপণন আইন ২০১৮ এর ১৯ এর ১(১) ধারায় পরিপালন করা হয়নি মর্মে যে অভিযোগে মামলা দায়ের করা হয়েছে তা সঠিক নয়। তাছাড়া আমাদের মেমোরেন্ডাম ও আর্টিক্যালস এন্ড এসোসিয়েশনে ডিম মজুদের কথা বর্ণিত রয়েছে তাই আমাদের প্রতিষ্ঠানকে অবৈধ মজুদকারী বলে যে আখ্যা দেয়া হয়েছে তা সম্পূর্ণ বে-আইনি।


    তিনি বলেন, "মেঘনা কোল্ড ষ্টোরেজ লিমিটেড" ও অন্যান্য শিল্প প্রতিষ্ঠানগুলোকে কেন্দ্র করেই সাবেক অর্থমন্ত্রী আ.হ.ম মোস্তফা কামালের সার্বিক তত্ত্ববধানে প্রধানমন্ত্রীর অনুমতিক্রমেই লালমাই উপজেলা গঠিত হয়। উপজেলা ভবনের জন্য আমাদের অনেকগুলো জমি সরকার রিকুজিশন করেন। যার মধ্যে উপজেলা পরিষদ ভবন সহ অন্যান্য স্থাপনা গড়ে তোলা হবে।


    নবগঠিত লালমাই উপজেলার অভ্যন্তরে মেঘনা কোল্ড স্টোরেজ লিঃ সহ আমাদের সর্বমোট ৮টি শিল্প রয়েছে। তার পাশেই সমাজ কল্যাণ মন্ত্রণালয় অনুমোদিত "বাংলাদেশ অসহায় শিল্প পূনর্বাশন কমপ্লেক্স" নামক একটি সামাজিক প্রতিষ্ঠান রয়েছে। যেখানে প্রায় ২০০ জন এতিম ও অসহায় শিশুদের বাসস্থান, খাওয়া-দাওয়া সহ বিভিন্ন ধরণের পরিধান দেয়া হয়। এই প্রতিষ্ঠানটির সার্বিক বিষয়ে আমরা দেখাশুনা ব্যয় নির্বাহ করে থাকি।


    আলমগীর হোসেন বলেন, আমরা মেঘনা গ্রুপ ভূক্ত প্রতিষ্ঠান, প্রায় ২০ বৎসর আগে এই প্রতিষ্ঠান ব্যবসায়িক বিরোধের মাধ্যমে পার্টনারদের মধ্যে ভাগাভাগি হয় যার মধ্যে আমরা মেঘনা গ্রুপ ক পক্ষ, অপর অংশ মেঘনা গ্রুপ 'খ' পক্ষ পক্ষ নামে পরিচিত। প্রতিষ্ঠান ভাগাভাগির পর থেকে আমাদের অপর পক্ষ (মেঘনা গ্রুপ খ পক্ষ) আমাদেরকে ক্ষতিগ্রস্থ করার সব চেস্টা অব্যাহত রেখেছে। গত ১৬ মে আমাদের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সঙ্গে স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং ঢাকা স্টক এক্সচেঞ্জ লিঃ এর মিটিং ছিল। ওই মিটিংয়ে আমাদের উর্ধ্বতন কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন। এই সময়ে মেঘনা কোল্ড স্টোরেজ লিমিটেড-এ কোন কর্মকর্তা উপস্থিত ছিলেন না, মাত্র একজন সুপারভাইজার ও একজন হেল্পার উপস্থিত ছিলেন। এ সময়ে কোন বিশেষ মহলের প্ররোচনায় হঠাৎ করে ভোক্তা অধিকার সংরক্ষণের ভিজিলেন্স টিম মেঘনা কোল্ড স্টোরেজ-এ উপস্থিত হয়ে খাতা পত্র দেখানোর জন্য বলেন। এমতাবস্থায়, আমাদের সংশ্লিষ্ট কর্মকর্তা ঢাকা স্টক এক্সচেঞ্জ এর মিটিং-এ উপস্থিত থাকায় হিসাবের খাতাপত্র উপস্থাপন করতে পারিনি। আমরা খাতপত্র উপস্থাপনের জন্য একদিন সময় চেয়েছিলাম কিন্তু কর্তৃপক্ষ আমাদেরকে কোন প্রকার সময় না দিয়ে ২১ লাখ পিস ডিম মজুদ আছে মর্ম আমাদের কাছ থেকে জোরপূর্বক ভয়ভীতি দেখিয়ে তাঁদের নির্দেশিত স্থানে স্বাক্ষর করিয়ে নেয়ে এবং আমাদেরকে দুই টাকা জরিমানা করে তৎক্ষণাত পরিশোধ করতে বাধ্য করেন। অন্যথায় আমাদের লোকজনকে জেলে পাঠানোর ভয় দেখান। বাধ্য হয়ে আমাদের সুপার ভাইজার মোঃ জসিম উদ্দিন তার আত্মীয় স্বজন এবং এলাকার পরিচিত লোক থেকে ধার করে তা পরিশোধ করেন এবং জেল থেকে মুক্তি পান। যা অত্যন্ত অমানবিক ও নাগরিক স্বার্থ বিরোধী। কারণ আমরা কোন অনিয়ম করিনি। আমাদের মেমোরেন্ডাম ও আর্টিক্যালস অব এ্যাসোসিয়েশনে স্পস্ট ডিম মজুদ ও সংরক্ষণের বিষয়ে ঘোষণা রয়েছে।


    আলমগীর হোসেন জানান, দীর্ঘ ৫/৬ বৎসর বন্ধ থাকার পর কোল্ড স্টোরেজটি ২০২২ সালে বিদ্যুতের পূনঃ সংযোগ নিয়ে চালু করা হয়। এলাকার বেপারী ও কৃষকেরা কিছু আলু ও ডিম মজুদ রেখেছেন। আমাদের কোল্ড স্টোরেজের আলু মজুদ ধারণক্ষমতা প্রায় এক লাখ ব্যাগ, অথচ এই বছর আমরা মাত্র ২৬/২৭ হাজার ব্যাগ আলু মজুদে সক্ষম হই। মাসিক বিদ্যুৎ বিল আসে ৫/৬ লাখ টাকার বেশি। বিদ্যুৎ বিল সহ দৈনন্দিন অন্যান্য খরচ পরিশোধে প্রতিষ্ঠানের প্রচুর আর্থিক লোকসান হয়। যার কারণেই চলতি বছর এলাকার কয়েকজন ব্যাপারী অতিগরমে পচনশীল পণ্য কিছু ডিম কয়েক দিনের জন্য মজুদ রাখতে অনুরোধ করেন। আমরা ব্যাপারীদের অনুরোধে ১৪৩৭ বান্ডিল বা পাঁচ লাখ ৭৪ হাজার ৮০০ পিস ডিম মজুদ রাখেন। যা এরইমধ্যে ডেলিভারী হয়ে যাচ্ছে। অথচ ভোক্তা অধিকার সংরক্ষণের ভিজিলেন্স টিম ২১ লাখ পিস ডিম মজুদ রয়েছে মর্মে আমাদের লোকের কাছ থেকে জোরপূর্বক স্বাক্ষর করেন। স্বাক্ষরকারী লোকদের মধ্যে ইমাম হোসেননামে একজন স্থানীয় প্রতিনিধিও রয়েছে। আমাদের কোল্ড স্টোরেজ-এ কত ডিম মজুদ রয়েছে তা নিশ্চয়ই স্থানীয় লোকের জানার কথা নয়। তারপরও ভিজিলেন্স টিম জেল দেয়ার ভয় ভীতি দেখিয়ে তার স্বাক্ষর নেন। যাহা ন্যায় বিচার পরিপন্থি। আমাদের অপর পক্ষ (মেঘনা গ্রুপ খ পক্ষ) বিভিন্ন রকম প্ররোচনা দিয়ে অবৈধভাবে ম্যানেজ করে আমাদের সকল ব্যবসা বন্ধ রাখার উদ্দেশ্যেই বিশেষ দিনে (ঢাকায় আমাদের মিটিং এর দিনে) আমাদের কর্মকর্তাদের অনুপস্থিতিতে এমন কার্যক্রম করিয়েছেন।


    অভিযোগে তিনি আরও বলেন, আমাদের সব কারখানা আমাদের অপর পক্ষের অবৈধ প্রভাবের কারণে বর্তমানে। ১০০% গ্যাস বিল পরিশোধ থাকার পরও বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষ আমাদের অপর পক্ষ কর্তৃক অন্যায়ভাবে ম্যানেজ হয়ে ২০১৯ সাল থেকে অদ্যবধি আমাদের মেঘনা কনডেন্সড মিল্ক ইন্ডাঃ লিঃ এ গ্যাস পূনঃসংযোগ দিচ্ছে না, যার ফলে আমাদের শত শত কোটি টাকার মেশিনারীজ ও শিল্প আজ প্রায় নষ্টের পথে। গ্যাস পূনঃসংযোগ দেয়ার জন্য স্থানীয় উপজেলা চেয়ারম্যানের সুপারিশ, জ্বালানী উপদেষ্টার সুপারিশ, অর্থ মন্ত্রণালয়ের সুপারিশ থাকার পরও বাখরাবাদ গ্যাস কোন প্রকার কর্ণপাত করেনি। কারণ তারা আমাদের অপর পক্ষ কর্তৃক ম্যানেজ হয়ে আছেন। ভোক্তা অধিকার সংরক্ষণের ভিজিলেন্স টিমের বর্ণিত পরিদর্শন কার্যক্রমও তার অংশ। কারণ আমাদের আশে পাশে আরো অনেক কোল্ড স্টোরেজ-এ ডিম মজুদ রয়েছে। আলাদা ভাবে আমাদের প্রতিষ্ঠান ভিজিট করা, মিথ্যা তথ্যের উপর ২১ লাখ পিস ডিম মজুদের তথ্য জোরপূর্বক দস্তখত করানো এবং জেলের ভয় দেখিয়ে তৎক্ষণাৎ দুই লাখ টাকা জরিমানা আদায় করা সব কিছু আমাদের অপর পক্ষের প্ররোচনার অংশ।


    তিনি বলেন, গত বছরের ৩ অক্টোবর আমাদের প্রতিষ্ঠানে একটি চুরির ঘটনা সংঘঠিত হয়। এ বিষয়ে জিডি নং- ৯৮৩, তাং- ০৩/১০/২০২৩ইং দাখিল করা হয়েছে। গত বছরের ৬ নভেম্বর রাতে একদল মাস্তান এসে ডাকাত দলের পরিচয়ে আমাদের লোকজনকে আটক রেখে আমাদের পেট্রোল পাম্প ও কারখানার অনেক মূল্যবান স্পেয়ার পার্টস খুলে নিয়ে যায় এবং টাকা নিয়ে যায়। এ বিষয়ে লালমাই থানায় মামলা নং- ২/৮১, তাং- ১৩/১১/২০২৩ইং দায়ের/রুজু করা হয়। তাদের উদ্দেশ্য ছিল আমরা যেন স্পেয়ার্স পার্টসের অভাবে কারখানা চালু করতে না পারি এবং তাই ঘটেছে এ পর্যন্ত আমাদের কারখানাগুলো বন্ধ। বিষয়টি মেঘনা গ্রুপ খ পক্ষের অবৈধ কর্মকান্ডের অংশ। এ বিষয়ে স্থানীয় পুলিশ প্রশাসন আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করে থাকেন, যাহা প্রসংশনীয়।


    আবেদনে মোহাম্মদ আলমগীর হোসেন বলেন, আমরা ব্যক্তিগতভাবে কোন প্রকার অনিয়মের সাথে আপোষ করি না। আমাদের প্রতিষ্ঠানে ২১ লাখ পিস ডিম মজুদ রয়েছে বলে যে জরিমানা ও ভয়-ভীতি প্রদর্শন করেছে তা মোটেও সঠিক নয়, আমাদের মাত্র ৫ লাখ ৭৪ হাজার ৮০০ পিস (১৪৩৭ বান্ডেল) ডিম মজুদ ছিল। যাহা ব্যাপারীরা অতি গরম থেকে রেহাই পাওয়ার জন্য অল্প সময়ের জন্য মজুদ করেছে। তাই ভোক্তা অধিকার সংরক্ষণের ভিজিলেন্স টিম আমাদের নামে অন্যায়ভাবে যে জরিমানা ধার্য ও ভয় ভীতি দেখিয়ে তা আদায় করেছে তা ন্যায়সঙ্গত নয় বিধায় ওই দুই লাখ টাকা ফেরত প্রদানের অনুরোধ করেন তিনি।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর