শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • রাজবাড়ীতে মাদ্রাসা ছাত্র রাব্বি পাঁচ দিন ধরে নিখোঁজ

    রাজবাড়ী প্রতিনিধি

    ২৪ মে, ২০২৪ ১১:০১ অপরাহ্ন

    রাজবাড়ীতে মাদ্রাসা ছাত্র রাব্বি পাঁচ দিন ধরে নিখোঁজ

     রাজবাড়ীতে পাঁচদিন ধরে নিখোঁজ রয়েছে রাব্বি ফকির (১১) নামে এক মাদ্রাসাছাত্র। এতে উৎকণ্ঠা বিরাজ করছে শিশুটির পরিবারের মাঝে।

     

    নিখোঁজ রাব্বি রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের বড় ভবানীপুর গ্রামের মো.ওয়াসিম ফকিরের ছেলে। সে স্থানীয় একটি মাদ্রাসায় পড়ালেখা করে।

     

    শুক্রবার (২৪ মে) বিকেলে এ ঘটনায় রাজবাড়ী সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন রাব্বির বাবা ওয়াসিম ফকির।

     

    ওয়াসিম ফকির জানান, রাব্বি মানসিকভাবে কিছুটা অসুস্থ। গত ২০ মে (সোমবার) দুপুর ২ টার দিকে নিজ বাড়ি থেকে বসন্তপুর স্টেশন বাজারে বিস্কুট আনতে যাওয়ার জন্য বের হয় সে। এরপর সে আর বাড়িতে ফিরে আসেনি। সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান না পেয়ে থানায় জিডি করা হয়েছে। বাড়ি থেকে বের হওয়ার সময় তার গায়ে মিষ্টি কালারের একটি গোল গলা গেঞ্জি ও পরনে নেভী ব্লু কালারের একটি পুরাতন জিন্স প্যান্ট ছিল।

     

    কোন সহৃদয়বান ব্যক্তি রাব্বিকে পেয়ে থাকলে '01317-156092 অথবা 01721-089825' এই নম্বরে যোগাযোগ করার অনুরোধ করেছেন রাব্বির বাবা ওয়াসিম ফকির।

     

    এ বিষয়ে রাজবাড়ী সদর থানার উপ-পরিদর্শক (এসআই) নীহারিকা সরকার বলেন, মাদ্রাসারছাত্র রাব্বি নিখোঁজের ঘটনায় তার বাবা থানায় একটি জিডি করেছেন। শিশুটিকে খুঁজে বের করতে প্রয়োজনীয় ব্যাবস্থা নেওয়া হচ্ছে।




    সারাদেশ - এর আরো খবর