শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • প্রধানমন্ত্রীর প্রতিটি কাজে রয়েছে জনগণের কল্যাণ: অর্থ প্রতিমন্ত্রী

    নিজস্ব প্রতিবেদক

    ২৫ মে, ২০২৪ ০৮:০৬ পূর্বাহ্ন

    প্রধানমন্ত্রীর প্রতিটি কাজে রয়েছে জনগণের কল্যাণ: অর্থ প্রতিমন্ত্রী

    অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে একটি অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। তিনি আমাদের শিখিয়েছেন উন্নয়নের রাজনীতি। প্রধানমন্ত্রী আমাদের বঙ্গবন্ধু টানেল, বঙ্গবন্ধু স্যাটেলাইট, মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে  দিয়েছেন। আমাদের কমিউনিটি ক্লিনিক দিয়েছেন। জননেত্রী শেখ হাসিনা আমদের খাদ্য নিরাপত্তা, ডেল্টা প্লান ও সর্বজনীন পেনশন দিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর প্রতিটি কাজে জনগণের কল্যাণ ও নিরাপত্তা চিন্তা করেন। 

    তিনি বলেন, কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউনিয়নকে জননেত্রী শেখ হাসিনা সারা দেশের মতো তাঁর উন্নয়ন কার্যক্রমের সাথী করেছেন। বড়উঠানের অনেক উন্নয়ন হয়েছে। আমি স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছি। সেখানে তাদের সাথে কথা বলেছি। আমি সমস্যাগুলো নেতৃবৃন্দের মাধ্যমে জেনেছি। সমস্যা সমাধানে আমার আন্তরিক প্রচেষ্টা অব্যাহত থাকবে।

    অর্থ প্রতিমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়শা খান এমপি শুক্রবার চট্টগ্রাম জেলার কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউনিয়নের সাধারণ মানুষের সাথে  মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এসব কথা বলেন। এর পূর্বে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন ও বিভিন্ন সমস্যার কথা শোনেন।

    বিশিষ্ঠ সমাজসেবক ও রাজনীতিবিদ সাজ্জাদ খান মিঠুর সভাপতিত্বে সভায় দক্ষিণ জেলা আওয়ামী লীগ, কর্ণফুলী উপজেলা ও বড়উঠান ইউনিয়ন আওয়ামী লীগ ও অন্যান্য অঙ্গসংগঠনের নেতা-কর্মীগণ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর