শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • নির্বাচনে আচরণ বিধি লঙ্ঘন করলে প্রার্থীতা বাতিল : ইসি রাশেদা 

    নিজস্ব প্রতিবেদক

    ২৫ মে, ২০২৪ ০৮:১২ পূর্বাহ্ন

    নির্বাচনে আচরণ বিধি লঙ্ঘন করলে প্রার্থীতা বাতিল : ইসি রাশেদা 

    নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেছেন, কোন  প্রার্থী  অনিয়ম এবং নির্বাচনী আচরন বিধি লঙ্ঘন করলে তার প্রার্থীতা বাতিল করা হবে।

    তিনি বলেন, ‘নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করলে, সে যেই হোক ছাড় দেয়া হবে না। নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে নির্বাচন কমিশন ও স্থানীয় প্রশাসন কাজ করে যাচ্ছে। নির্বাচনে কোন অস্বচ্ছতা নেই। রাষ্ট্রীয় কাঠামো ও গণতন্ত্রকে অর্থবহ করতেই এই নির্বাচনের সাথে সংশ্লিষ্টরা কাজ করে যাচ্ছেন।’

    বগুড়া জেলা প্রশাসকের কার্যলয়ের অডিটোরিয়ামে শুক্রবার উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন উপলক্ষে আইন শৃঙ্খলা বাহিনী ও চেয়ারম্যান প্রার্থীদের সাথে মতবিনিময় সভায় নির্বাচন কমিশনার এসব কথা বলেন।  

    মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বগুড়ার জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম। সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী। রাজশাহী বিভাগীয় স্থানীয় সরকার বিভাগের পরিচালক পারভেজ রায়হান। আঞ্চলিক  নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন এ সময় উপস্থিত ছিলেন।

    মতবিনিময় সভায় নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেন, কোন এমপি বা প্রভাবশালী ব্যক্তি নির্বাচনে প্রভাব খাটানোর চেষ্টা করবে না। যদি করেন আইনী ব্যবস্থা নেয়া হবে।  নির্বাচন হবে অবাধ ও সুষ্ঠু। তিনি প্রার্থীদের উদ্দেশ্যে বলেন, আপনারা ভোটারদের মন জয় করে ভোট নেয়ার চেষ্টা করবেন। বিকল্প উপায়ে জয়লাভ করার চেষ্টা করবেন না। নির্বাচন কমিশনকে দুর্বল ভাবার কোন কারণ নেই। বিধি মোতাবেক ভোট হবে। কেউ বল প্রয়োগ করার চেষ্টা করবেন না।  




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর