শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • আকস্মিক হজক্যাম্প পরিদর্শনে ধর্মমন্ত্রী 

    নিজস্ব প্রতিবেদক

    ২৫ মে, ২০২৪ ০৮:১৬ পূর্বাহ্ন

    আকস্মিক হজক্যাম্প পরিদর্শনে ধর্মমন্ত্রী 

    হজক্যাম্প পরিদর্শন করেছেন ধর্মমন্ত্রী মোঃ ফরিদুল হক খান। শুক্রবার দুপুরে ঢাকার আশকোনায় হজক্যাম্পে আকস্মিক পরিদর্শনে যান মন্ত্রী।

    এসময় মন্ত্রী হজযাত্রীদের খাবার পরিবেশনের দায়িত্বে নিয়োজিত প্রতিটি হোটেল ও রেস্টুরেন্ট ঘুরে দেখেন। তিনি খাবার মান ও দাম নিয়ে হজযাত্রীদের সাথে কথা বলেন। এছাড়া, হোটেলের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সার্বিক ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করেন।

    পরে হজক্যাম্পের ডরমেটরিতে যান মন্ত্রী। তিনি সেখানে অবস্থানরত হজযাত্রীদের সাথে কুশল বিনিময় করেন এবং ডরমিটরির সার্বিক পরিবেশ নিয়ে হজযাত্রীদের সাথে কথা বলেন। এসময় হজযাত্রীগণ হজক্যাম্পের সার্বিক ব্যবস্থাপনা সম্পর্কে সন্তুষ্টি প্রকাশ করেন। এরপর মন্ত্রী হজক্যাম্পের ওয়াশরুমগুলোও পরিদর্শন করেন। 

    শেষে মন্ত্রী হজক্যাম্পে বাংলাদেশ বিমান, সাউদিয়া ও ফ্লাইনাস এয়ারলাইন্সের ইমিগ্রেশন ও চেক-ইন সিস্টেম ঘুরে দেখেন।
    এর আগে মন্ত্রী হজক্যাম্প মসজিদে জুমার নামাজ আদায় করেন এবং হজযাত্রীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য দেন।
    মন্ত্রী সুষ্ঠু হজ ব্যবস্থাপনায় সকলের সহযোগিতা কামনা করেন। এছাড়া, তিনি হজব্রত পালনের ক্ষেত্রে স্রষ্টার ওপর অগাধ আস্থাশীল ও সহনশীল হওয়ার অনুরোধ করেন। তিনি হজযাত্রীদেরকে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া করার অনুরোধ জানান। 

    এসময় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুঃ আঃ হামিদ জমাদ্দার, হজ অনুবিভাগের যুগ্মসচিব ড. মোঃ মঞ্জরুল হক ও ঢাকা হজ অফিসের পরিচালক মোহাম্মদ কামরুজ্জামান উপস্থিত ছিলেন। 




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর