শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ফুলছড়িতে ব্রহ্মপুত্র নদে নৌকা থেকে পড়ে তরুণ নিখোঁজ

    গাইবান্ধা প্রতিনিধি

    ২৫ মে, ২০২৪ ০৮:৫৩ পূর্বাহ্ন

    ফুলছড়িতে ব্রহ্মপুত্র নদে নৌকা থেকে পড়ে তরুণ নিখোঁজ

    গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ব্রহ্মপুত্র নদে ইঞ্জিনচালিত নৌকা থেকে পড়ে কামরুল ইসলাম (১৮) নামে এক তরুণ নিখোঁজ হয়েছেন। নিখেঁাজ কামরুল ইসলাম উপজেলার এরেন্ডাবাড়ী ইউনিয়নের হরিচণ্ডী গ্রামের রমজান আলীর ছেলে।

    শুক্রবার (২৪ মে) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ব্রহ্মপুত্র নদের কাউয়াবাধা এলাকায় এ ঘটনা ঘটে। এদিকে ঘটনাস্থলে নদীর স্রোত বেশি থাকায় বিকেল ৪টার দিকে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়েছে। 

    স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শারীরিকভাবে অসুস্থ ছিল কামরুল। গাইবান্ধা শহরে ডাক্তার দেখানোর জন্য সকাল সাড়ে ৯টার দিকে হরিচণ্ডী ঘাট থেকে ৩০-৪০ জন যাত্রী নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা বালাসীঘাটে যাচ্ছিল। এ সময় নৌকাটি কাউয়া বাধা এলাকায় আসলে হঠাৎ করে নৌকা থেকে নদীতে পড়ে কামরুল ইসলাম নিখেঁাজ হয়। তাৎক্ষণিক স্থানীয় লোকজন তঁাকে উদ্ধারে চেষ্টা চালায়। কিন্তু তঁার কোনো সন্ধান মেলেনি। পরে তঁারা বিষয়টি ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে জানায়। 

    ফুলছড়ি ফায়ার সার্ভিসের টিম লিডার কাজল মিয়া এ প্রতিনিধিকে বলেন, কামরুলকে উদ্ধারে ব্রহ্মপুত্র নদে ফুলছড়ি ফায়ার সার্ভিস, নৌ-পুলিশ, থানা-পুলিশ ও রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। ঘটনাস্থলে নদীর পানি ১৫–২০ ফুট গভীরতা রয়েছে। সেই সঙ্গে নদীতে অনেক স্রোত রয়েছে।

    তিনি বলেন, ধারণা করা হচ্ছে, স্রোতের পানিতে মরদেহ অনেক দূরে ভেসে গেছে। এ কারণে তঁাকে উদ্ধারে অনেক বেগ পেতে হচ্ছে। শেষ পর্যন্ত তঁাকে উদ্ধার করা সম্ভব না হওয়ায় বিকেল ৪টার দিকে উদ্ধার অভিযান শেষ করেছি। 




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর