শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • আমতলীতে র‍্যামাল মোকাবেলায় জরুরী সভা, প্রস্তুত ১১১ সাইক্লোন সেন্টার

    জাগো কণ্ঠ ডেস্ক

    ২৬ মে, ২০২৪ ১১:০৯ পূর্বাহ্ন

    আমতলীতে র‍্যামাল মোকাবেলায় জরুরী সভা, প্রস্তুত ১১১ সাইক্লোন সেন্টার

    ঘূর্ণিঝড় 'রেমাল' মোকাবিলায় বরগুনার আমতলী উপজেলায় ১১১টি সাইক্লোন সেল্টার প্রস্তত সহ সর্বাত্মক সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।  

     

    শনিবার ২৫ মে বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে দুর্যোগ প্রস্ততি কমিটির জরুরি সভায় নদী তীরবর্তী মানুষকে নিরাপদ আশ্রয়ের জন্য সাইক্লোন সেল্টারে নিয়ে আসা সহ সার্বিক বিষয়ে প্রস্তুত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

     

    বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে উপকূলীয় উপজেলা আমতলীতে বিকাল থেকেই বৈরী আবহাওয়া বিরাজ করছে।মৃদু বাতাসের সাথে থেমে থেমে বৃষ্টি হচ্ছে।বাহিরে মানুষের তেমন কোন আনাগোনা নেই।নেরেমাল এ উপকূলীয় এলাকায় ৭ নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

     

    এছাড়া যেকোনো পরিস্থিতি মোকাবিলার জন্য ২ হাজার ৮৮০ জন ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) ও বিভিন্ন বেসরকারি সংগঠনের স্বেচ্ছাসেবকরা মাঠ পর্যায়ে ঝুঁকিপূর্ণ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে আনার কাজ শুরু করেছে।  

     

    উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান সহ সরকারি কর্মকর্তা,জনপ্রতিনিধি,সাংবাদিকসহ বিভিন্ন বেসরকারি সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 

    ০

    ১৭১২৯৫১৬৫১




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর