শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন আইনমন্ত্রী

    নিজস্ব প্রতিবেদক

    ২৬ মে, ২০২৪ ০১:৩১ অপরাহ্ন

    হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন আইনমন্ত্রী

    রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে বনানীর নিজ বাসায় ফিরেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।

     

    রোববার (২৬ মে) বেলা সাড়ে ১১ টার দিকে তিনি হাসপাতাল থেকে রিলিজ পান। এরপর বাসায় ফেরেন।

     

    তিনি এখন সুস্থ, তবে তাঁর শারীরিক দুর্বলতা রয়েছে। তাই ডাক্তারের পরামর্শ অনুযায়ী আগামী তিন থেকে চার দিন বিশ্রামে থাকবেন তিনি।

     

    রোগ থেকে মুক্তি পাওয়ায় আইনমন্ত্রী মহান আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করেছেন। সেইসঙ্গে যাঁরা তাঁর স্বাস্থ্যের খোঁজ-খবর নিয়েছেন, রোগমুক্তির জন্য দোয়া করেছেন তাঁদের সকলকে তিনি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। 

     

     

    প্রসঙ্গত আইনমন্ত্রী আনিসুল হক ইউরিনাল ইনফেকশন ও জ্বর নিয়ে গত ২২ মে মধ্যরাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হোন এবং রিলিজ নেওয়ার আগ পর্যন্ত সেখানে চিকিৎসাধীন থাকেন 

    সেল : ০১৯১৩—২৯৫৭১৮

    rezaulki77@gmail.com




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর