শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • সরকার তারেককে ফিরিয়ে এনে আদালতে যায় অবশ্যই কার্যকর করবে

    নিজস্ব প্রতিবেদক

    ২৭ মে, ২০২৪ ০৬:৫৩ পূর্বাহ্ন

    সরকার তারেককে ফিরিয়ে এনে আদালতে যায় অবশ্যই কার্যকর করবে

    প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তারেক জিয়াকে লন্ডন থেকে ফিরিয়ে এনে আদালতের রায় বাস্তবায়নে দৃঢ় প্রত্যয় পুনর্ব্যক্ত করেছেন।

    তিনি বলেন, ‘এখন একটাই কাজ ওই কুলাঙ্গারটাকে ফেরত নিয়ে আসা। দশ ট্রাক অস্ত্র মামলার সাজাপ্রাপ্ত আসামি, গ্রেনেড হামলা মামলার সাজাপ্রাপ্ত আসামি, দুর্নীতিতে চ্যাম্পিয়ন তারেক জিয়া যেখানেই থাক আমরা তাকে ফিরিয়ে আনবো।’

    তিনি আরও বলেন, ইতোমধ্যে ব্রিটিশ সরকারের সঙ্গে আমরা আলোচনা করেছি, ওই সাজাপ্রাপ্ত পলাতক আসামি তারেক জিয়াকে যেন বাংলাদেশে ফেরত দেয়। আমরা তাকে নিয়ে এসে সাজা কার্যকর করব।

    প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আজ তাঁর সরকারি বাসভবন গণভবনে গোপালগঞ্জের কোটালিপাড়া উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান, কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে একথা বলেন।

    শেখ হাসিনা বলেন, এদেশের মানুষ জঙ্গিবাদ ও অগ্নিসন্ত্রাসীদের আর ক্ষমতায় দেখতে চায় না। ঐ কুলাঙ্গারটার সাজা কার্যকর করতে পারলে এদেশের মানুষ জঙ্গিবাদ ও অগ্নি সন্ত্রাসীদের হাত থেকে মুক্তি পাবে। তারা ২০১৩, ২০১৪ ও ২০১৫ সালে যে অগ্নি সন্ত্রাস ও জ্বালাও পোড়াও করেছে, তা থেকে মানুষ মুক্তি পাবে।

    প্রধানমন্ত্রী বলেন, ওই সাজাপ্রাপ্ত আসামি তারেক আর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি যারা বিদেশে পলাতক রয়েছেন, তাদেরকেও ফিরিয়ে এনে সাজা কার্যকর করা হবে।

    ‘দেশের মানুষের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অর্থনৈতিক মুক্তি ও দেশের অগ্রগতি অব্যাহত রাখা এটাই আমার লক্ষ্য। আর সেই সেই লক্ষ্য নিয়েই আমরা সেভাবে কাজ করছি’, প্রধানমন্ত্রী বলেন।

     

    নিজ নির্বাচনী এলাকার আওয়ামী লীগ নেতাকর্মীদের শেখ হাসিনা বলেন, যারা মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে, তাদেরকে দাঁতভাঙা জবাব দিতে হবে। সেই দায়িত্বটাও আমার নির্বাচনী এলাকা কোটালীপাড়া টুঙ্গিপাড়ার মানুষকে নিতে হবে। যে যেখানে আছে এটা সবার কাছে প্রচার করতে হবে। এটা খুবই দরকার।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর