শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • জনপ্রতিনিধিরাই জনগণের ভাগ্য পরিবর্তন করতে পারে: স্থানীয় সরকার মন্ত্রী

    নিজস্ব প্রতিবেদক

    ২৭ মে, ২০২৪ ০৯:৩৫ পূর্বাহ্ন

    জনপ্রতিনিধিরাই জনগণের ভাগ্য পরিবর্তন করতে পারে: স্থানীয় সরকার মন্ত্রী

    স্থানীয় সরকার, পল্লী ও উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেন, জনপ্রতিনিধিরাই জনগণের ভাগ্য পরিবর্তন করতে পারে। বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ এবং প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা যে লক্ষ্য নিয়ে কাজ করছি, এই দীর্ঘ সময়ে আমাদের অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। অনেক সমস্যার সমাধান হয়েছে। কিন্তু অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে হলে সবাইকে নিয়ে এক সঙ্গে কাজ করতে হবে। 

    রোববার ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নবনির্বাচিত কাউন্সিলরগণের জন্য আয়োজিত ‘সিটি কর্পোরেশন অবহিতকরণ প্রশিক্ষণ’ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী কাউন্সিলরদের প্রতি এসব কথা বলেন। 

    উন্নত রাষ্ট্র গঠনে শক্তিশালী সরকার গঠন প্রসঙ্গে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, পৃথিবীতে যে সকল দেশ উন্নত হয়েছে, তাদের শক্তিশালী সরকারের কারণেই তা সম্ভব হয়েছে। সরকার যত বেশি শক্তিশালী হয় জনগণের সুশাসন, ন্যায়বিচার, আকাঙ্খা তত বেশি উন্নত হয়। সরকার বলতে শুধু কেন্দ্রীয় সরকার নয়, স্থানীয় সরকারকে ও গণতান্ত্রিক ব্যবস্থায় পরীক্ষা নীরিক্ষার পরে অনেক গুরুত্ব দেয়া হচ্ছে। স্থানীয় সরকারের প্রতিষ্ঠানগুলোকে যদি শক্তিশালী করা না হয়, তবে আমাদের কাক্সিক্ষত লক্ষ্যে পৌঁছাতে পারব না। 

    মন্ত্রী উপস্থিত কাউন্সিলদেরকে আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার আহ্বান জানিয়ে বলেন, স্থানীয় সরকারকে শক্তিশালী করার অর্থকে এদেশে ভুল ব্যাখ্যা করা হয়। অনেকে মনে করেন, স্থানীয় সরকারকে কেন্দ্রীয় সরকার থেকে অর্থবিত্ত দেয়া হবে, আর স্থানীয় সরকার সে অর্থে মানুষের প্রয়োজনীয় চাহিদা পূরণ করবে। এটা মোটেও সঠিক নয়। পৃথিবীর উন্নত রাষ্ট্রগুলোর স্থানীয় সরকার আর্থিকভাবে স্বনির্ভর ছিল বলেই সমৃদ্ধি লাভ করতে পেরেছে। নবনির্বাচিত কাউন্সিলরগণ ময়মনসিংহ সিটি কর্পোরেশনকে আর্থিকভাবে স্বনির্ভর করবে বলেই তিনি বিশ্বাস করেন। 

    স্থানীয় সরকার বিভাগের সচিব মুহম্মদ ইবরাহিম এর সভাপতিত্বে জাতীয় স্থানীয় সরকার ইন্সটিটিউট (এনআইএলজি) এ অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মো. ইকরামুল হক টিটু, এনআইএলজি এর মহাপরিচালক মনোজ কুমার রায়সহ প্রমুখ।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর