শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • পিরোজপুরে পানির স্রোতে ভেঙে গেছে বেড়িবাঁধ

    পিরোজপুর প্রতিনিধি

    ২৭ মে, ২০২৪ ১২:২৭ অপরাহ্ন

    পিরোজপুরে পানির স্রোতে ভেঙে গেছে বেড়িবাঁধ

    ঘূর্ণিঝড় ‘রিমাল’ এর প্রভাবে পিরোজপুরে রবিবার সন্ধ্যার পর থেকে ধমকা বাতাস বইতে শুরু করেছে। সেই সাথে চলছে হাল্কা বৃষ্টি।

    জেলার কঁচা কালিগঙ্গা, বলেশ্বরসহ বিভিন্ন নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে। পানির স্রোতে জেলার ইন্দুরকানী উপজেলার টগড়া ফেরীঘাট সংলগ্ন এলাকায় ভেরিবাঁধ ভেঙ্গে গেছে। এসব এলাকার বাসিন্ধারা আতঙ্কে রয়েছে।

    টগড়া এলাকার বাসিন্দা কবির হোসেন দৈনিক সকালের বার্তাকে জানান, কঁচা নদীর পানির স্রোতে ভেরিবাঁধে দেওয়া জিওব্যাগ ধ্বসে গিয়ে বাঁধ ভেঙ্গে গেছে। রাতে পানি বৃদ্ধি পেলে বাড়িঘর পানিতে তলিয়ে যাওয়ার আশংকা দেখা দিয়েছে।

    পানি বৃদ্ধি পাওয়ায় পিরোজপুর পৌর শহরের মধ্যরাস্তা, ডিসিপাড়াসহ বিভিন্ন এলাকার সড়কের উপরে পানি উঠে গেছে। 

     

    এদিকে, নদী পাশ্ববর্তি এলাকার লোকজনকে আশ্রায় কেন্দ্রগুলোতে যাওয়ার জন্য কাজ করে চলছে জেলা ও উপজেলা প্রশাসনসহ স্থানীয় জনপ্রতিনিধিরা। দুপুর থেকে এ বিষয়ে মাইকিং করা হয়।

    পিরোজপুর জেলা জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান রবিবার বিকেলে বিভিন্ন আশ্রয় কেন্দ্র পরিদর্শন করেছেন। এসময় তিনি বলেন, জেলার ৩ লক্ষাধিক মানুষকে আশ্রয় দেওয়ার জন্য ৫৬১টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। বিকেল থেকে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে লোকজন আসা শুরু করেছে। রাতে আশ্রয় কেন্দ্রগুলোতে অবস্থান নেওয়া লোকজনের খাবারের জন্য খিচুরী রান্নার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া শুকনো খাবার সরবরাহ করা হচ্ছে।

     

     




    সারাদেশ - এর আরো খবর