শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • ভারি বৃষ্টিপাতে দুর্ভোগ এড়াতে জরুরি নির্দেশনা ডিএনসিসি মেয়রের

    নিজস্ব প্রতিবেদক

    ২৮ মে, ২০২৪ ০৭:৫২ পূর্বাহ্ন

    ভারি বৃষ্টিপাতে দুর্ভোগ এড়াতে জরুরি নির্দেশনা ডিএনসিসি মেয়রের

    ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ঝড় ও ভারি বৃষ্টিপাতে নগরবাসীর দুর্ভোগ যেন না হয় সেজন্য জরুরি নির্দেশনা দিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম । মেয়র রোববার গুলশান নগর ভবনে এক জরুরি সভায় এই নির্দেশনা প্রদান করেন।

    আতিকুল ইসলাম সকল কাউন্সিলরদের নিজ নিজ ওয়ার্ডে সরেজমিনে থেকে তদারকি করারও আহ্বান জানান।   
    তিনি বলেন, সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সব ধরনের ছুটি বাতিল করা হয়েছে। প্রকৌশল বিভাগ ও বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ সমন্বিতভাবে কার্যক্রম গ্রহণ করবে বলেও তিনি জানান।  

    দ্রুত পানি নিষ্কাশনে কুইক রেসপন্স টিম প্রস্তুত রয়েছে এ কথা উল্লেখ করে তিনি ঝড়ে কোথাও কোনো গাছ পড়ে রাস্তা ব্লক হলে দ্রুত সময়ের মধ্যে অপসারণসহ নগরবাসীর সব ধরনের সহযোগিতা করতে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশনা দেন। 

    তিনি জরুরি প্রয়োজনে নগরবাসীকে ডিএনসিসির হটলাইন নাম্বারে (১৬১০৬) ফোন করার আহ্বান জানিয়েছেন।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর